1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর আত্রাইয়ে মৎস্য ও পশুখাদ্যের দোকানে অভিযানে অর্থদণ্ড শিক্ষার্থীদের ক্ষোভের মুখে জাবি স্কুল-কলেজ, অতিরিক্ত ফি সমন্বয়ের আশ্বাস

আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:নওগাঁর আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে এক বৃদ্ধকে মারধরের ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের মধুগুরনই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধের নাম মো. ইয়াছিন আলী (৮০)। তিনি মধুগুরনই গ্রামের মৃত গরিবউল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে মধুগুরনই গ্রামের মো. মিম (১৮), পিতা—রহিদুল-এর ছাগল একটি গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধ ইয়াছিন আলীর সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে মিম ইয়াছিন আলীকে কিল-ঘুষি মারেন বলে অভিযোগ ওঠে। এতে তিনি মাটিতে পড়ে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে ইয়াছিন আলীকে উদ্ধার করেন। পরে তাঁকে চিকিৎসার জন্য আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সামান্য বিষয়কে কেন্দ্র করে এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। বৃদ্ধ ইয়াছিন আলীকে মারধরের পর তিনি মাটিতে পড়ে যান। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাঁর মৃত্যু হয়। ঘটনার প্রকৃত কারণ ও মৃত্যুর সঙ্গে মারধরের সম্পর্ক তদন্তের মাধ্যমে স্পষ্ট করার দাবি জানিয়েছেন তারা।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে এ নিয়ে নানা আলোচনা চলছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আত্রাই থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। বৃদ্ধের মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে। তদন্তে ঘটনার সঙ্গে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, প্রতিবেদনটি লেখা পর্যন্ত ইয়াছিন আলীর মরদেহ আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তাঁর মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :