1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাভারে পৈতৃক জমি দখলচেষ্টা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আশুলিয়ায় ‘শরীফ বায়তুল মামুর’ দরবার শরীফে ২৮তম বাৎসরিক ওরশ অনুষ্ঠিত বিরুলিয়ায় ১৪টি পূজামণ্ডপে অর্থ সহায়তা, নিরাপত্তা নিশ্চিতে বিএনপি নেতা আমির শিরালী সাভারে লুঙ্গি পরে ডিবির অভিযান, এস আই শাহাদাতের নেতৃত্বে অস্ত্রসহ আটক ৩ সাভারে লুঙ্গি পরে ডিবির অভিযান, এস আই শাহাদাতের নেতৃত্বে অস্ত্রসহ আটক ৩ আওয়ামী লীগ নেতার করা চাঁদাবাজির মামলায় কারাগারে সাংবাদিক ফাহিম, নেপথ্যে ইউপি চেয়ারম্যানের অনিয়মের খবর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ

সাভারে পৈতৃক জমি দখলচেষ্টা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

হুমায়ুন কবির :
সাভারের বিরুলিয়ায় পৈতৃক জমি জবরদখলের চেষ্টা, মারধর করতে উদ্যত হওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ রওশন সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিরুলিয়া ইউনিয়নের বাগ্নীবাড়ী এলাকার মৃত রহিজ উদ্দিনের ছেলে মোঃ রওশন ওয়ারিশ সূত্রে পাওয়া জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। তবে বেশ কিছুদিন ধরে স্থানীয় নাসির উদ্দিন আহমেদ, কবির হোসেনসহ অজ্ঞাতনামা দুই থেকে তিনজন ওই জমি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন তিনি।
অভিযোগে রওশন উল্লেখ করেন, গত ১৪ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটে অভিযুক্ত ব্যক্তিরা জমি দখলের উদ্দেশ্যে সেখানে প্রবেশ করেন। এ সময় তিনি বাধা দিলে তাঁকে মারধর করতে উদ্যত হন তাঁরা। পরে লোকজন নিয়ে জোরপূর্বক জমি দখলের হুমকি দেওয়া হয়। একই সঙ্গে বাধা দিলে তাঁকে ও তাঁর ভাইকে কুপিয়ে জখম করা এবং প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন অভিযুক্তরা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্তদের অব্যাহত হুমকি ও ভয়ভীতির কারণে তাঁরা বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছেন।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনার কারণে থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও জানিয়েছেন রওশন।
এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :