1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
এসআই কামরুল হাসানের নেতৃত্বে সাভারে ১৭২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সাভারে পৈতৃক জমি দখলচেষ্টা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আশুলিয়ায় ‘শরীফ বায়তুল মামুর’ দরবার শরীফে ২৮তম বাৎসরিক ওরশ অনুষ্ঠিত বিরুলিয়ায় ১৪টি পূজামণ্ডপে অর্থ সহায়তা, নিরাপত্তা নিশ্চিতে বিএনপি নেতা আমির শিরালী সাভারে লুঙ্গি পরে ডিবির অভিযান, এস আই শাহাদাতের নেতৃত্বে অস্ত্রসহ আটক ৩ সাভারে লুঙ্গি পরে ডিবির অভিযান, এস আই শাহাদাতের নেতৃত্বে অস্ত্রসহ আটক ৩ আওয়ামী লীগ নেতার করা চাঁদাবাজির মামলায় কারাগারে সাংবাদিক ফাহিম, নেপথ্যে ইউপি চেয়ারম্যানের অনিয়মের খবর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

এসআই কামরুল হাসানের নেতৃত্বে সাভারে ১৭২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

আনাস বিন তাহের:

ঢাকার সাভারে ১৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. টিটু মুন্সি (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে সাভারের কাউন্দিয়া ইউনিয়নের জাপানি গলি এলাকায় তাঁর বসতবাড়ির সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার টিটু মুন্সি কাউন্দিয়া ইউনিয়নের জাপানি গলি এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত হেমায়েত মুন্সি এবং মায়ের নাম মৃত আনোয়ারা বেগম।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কাউন্দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) মো. কামরুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় টিটু মুন্সিকে আটক করে তাঁর কাছ থেকে ১৭২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কাউন্দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) মো. কামরুল হাসান জানান, সঙ্গীয় পুলিশ সদস্যদের সহায়তায় অভিযান চালিয়ে টিটু মুন্সিকে তাঁর বসতবাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ১৭২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা  প্রক্রিয়াধীন ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :