1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
নাশকতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করা হবে: যুবদল নেতা শাওন সরকার নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: সাভার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফেজ দেলোয়ার লকডাউন ও নাশকতার প্রতিবাদে সাভারে ছাত্রদলের বিক্ষোভ, নেতৃত্বে ঢাকা জেলা ছাত্রদল সভাপতি তমিজ উদ্দিন কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার পেলেন কবি জিয়া হক নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে সাভারে ঢাকা জেলা ছাত্রদল সভাপতি তমিজ উদ্দিনের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন শ্রমিক আন্দোলনে বিশৃঙ্খলা ঠেকাতে রাজপথে মঞ্জুরুল ইসলাম প্রাণিসম্পদ খাতের উৎপাদন ব্যয় কমাতে গবেষণার তাগিদ বিএলআরআইয়ের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শেষ সাভারে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত প্রধান অতিথি ছিলেন মেয়র পদপ্রার্থী খোরশেদ আলম এসআই কামরুল হাসানের নেতৃত্বে সাভারে ১৭২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সাভারে পৈতৃক জমি দখলচেষ্টা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নাশকতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করা হবে: যুবদল নেতা শাওন সরকার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সাভার প্রতিনিধি

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সাভারে নাশকতা, অরাজকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুবদল নেতা শাওন সরকার। তিনি বলেন, সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। নাশকতার পরিকল্পনাকারীদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ঢাকার সাভারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ও নাশকতার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা শেষে এক পথসভায় এসব কথা বলেন তিনি।

দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের লালন পাম্প এলাকা থেকে শাওন সরকারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। এতে সাভার থানা যুবদলের বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। মোটরসাইকেলের দীর্ঘ বহর নিয়ে মিছিলটি মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে হেমায়েতপুর গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

পথসভায় শাওন সরকার বলেন, সাভারকে অস্থিতিশীল করার কোনো অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচির নামে কেউ নাশকতা, ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করলে যুবদলের নেতাকর্মীরা তা প্রতিহত করবেন। যারা নাশকতার পরিকল্পনা করছে কিংবা নাশকতায় জড়িত, তাদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।

তিনি বলেন, সাভারের মানুষ শান্তিতে থাকতে চায়। শ্রমিক, ব্যবসায়ী, পরিবহনচালকসহ সাধারণ মানুষ প্রতিদিন জীবিকার তাগিদে রাস্তায় বের হন। রাজনৈতিক কর্মসূচির নামে তাদের জীবন দুর্বিষহ করে তোলার অধিকার কারও নেই। জনগণের জানমাল রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমরা সতর্ক অবস্থানে রয়েছি।

পোশাকশিল্পে চলমান অস্থিরতা প্রসঙ্গে শাওন সরকার বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের বিষয়টি ভিন্ন। সাধারণ শ্রমিকেরা তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেন। কিন্তু সেই আন্দোলনকে পুঁজি করে কোনো রাজনৈতিক গোষ্ঠী স্বার্থ হাসিল কিংবা নাশকতা সৃষ্টির চেষ্টা করলে তা বরদাশত করা হবে না। শ্রমিকদের আন্দোলনের সঙ্গে নাশকতাকারীদের এক করে দেখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় লাখ লাখ শ্রমিক কাজ করেন। শিল্পকারখানা ও শ্রমিকদের জীবন-জীবিকা নিয়ে কোনো ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। শ্রমিকদের উসকে দিয়ে শিল্পাঞ্চল অস্থিতিশীল করার অপচেষ্টা হলে সবাইকে সজাগ থাকতে হবে।

গোপালগঞ্জে থানায় হামলার ঘটনার প্রসঙ্গ টেনে শাওন সরকার বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা কিংবা রাষ্ট্রীয় স্থাপনায় আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার পাশাপাশি সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।

বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা থেকে সাভারে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, নাশকতা প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :