1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন মিন্টুর নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনআকাঙ্ক্ষার বাংলাদেশ ও তারেক রহমানের রূপান্তরের রাজনীতি; জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু আত্রাইয়ে নিষিদ্ধ রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস; ব্যবসায়ীকে জরিমানা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: মনিয়ারী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান এসএম ফারুক বখত্ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার আত্রাইয়ে বিশ্বকাপ ফুটবল খেলা শেষে খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

৫ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মেহেদী হাসানের গণসংযোগ ; নির্বাচিত হলে এলাকায় শান্তি ফিরিয়ে আনার ঘোষণা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদক,সাভার
আসন্ন ইনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের দিন রাত প্রচারণায় মুখরিত সাভারের প্রতিটা পাড়া-মহল্লা। ভোরের সূর্য উঁকি মারার সাথে সাথেই ভোট চেয়ে নিজেদের বিজয় নিশ্চিত করতে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। মধ্যরাতেও প্রার্থীদের আনাগোনায় নীরবতা ভাঙ্গে রাতের। উৎসব মুখর পরিবেশে চলছে প্রচারণা। ছোটখাটো কিছু অপ্রত্যাশিত ও অপ্রীতিকর ঘটনা বাদ দিলে বেশ শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে এমনটি বলাই যায়। চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী ; সবাই দাপিয়ে বেড়াচ্ছে সাভারের প্রতিটি জনপদ। দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত নির্বাচনী প্রচারণার সময় বেধে দিলেও কোন কোন প্রার্থীকে এ নিয়ম ভাঙতেও দেখা গেছে। সাভারের ইউপি নির্বাচনে তরুণ প্রার্থীদের অংশ গ্রহণ রয়েছে চোখে পড়ার মতো।

এদিকে ৫-নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মেহেদী হাসান নির্বাচন করছেন ফুটবল প্রতিক নিয়ে। তরুণ প্রার্থীদের মধ্যে ছাত্র লীগ নেতা মেহেদী হাসান সর্বকনিষ্ঠ। এই ছাত্র নেতা প্রতিবেদকের সাথে আলাপকালে বলেন- তিনি নির্বাচিত হলে ৫ নং ওয়ার্ল্ড বাসীসহ গোটা সাভারের উন্নয়নে নিঃসার্থভাবে কাজ করে যাবেন। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করা এই ছাত্র নেতার দাবি তার সমর্থিত সরকারের আমলে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যহত রাখতে হলে তার দল ও তাকে ভোট দিয়ে নির্বাচিত করার কোন বিকল্প নেই বলেও মন্তব্য করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :