1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে রাস্তা বন্ধ করে রাখার অভিযোগ, প্রতিবাদ করায় নারীসহ দুজনকে মারধরের অভিযোগ জাবির উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম আত্রাইয়ে ভূমি অফিসের সহকারী তহশিলদার মোস্তাফিজুরের বিরুদ্ধে পাহাড়সম দুর্নীতির অভিযোগ সাভারে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল আশুলিয়ায় জমি দখলের চেষ্টায় ঘর ভাঙচুর, গাছ কাটার অভিযোগ খুলনায় সারের ডিলার নিয়োগে ভয়াবহ জালিয়াতির চেষ্টা; অভিযোগের আঙুল জেলা প্রশাসকের দিকে সাভারে এসআই আলতাব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মারুন গ্রেপ্তার সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার

১০ কেজি গাঁজাসহ ডিবি’র হাতে মাদক কারবারি আটক

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩১ মে, ২০২৩

সাভার প্রতিনিধি :ঢাকার সাভারে ১০ কেজি গাঁজাসহ মো. জাহাঙ্গীর হোসেন (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) ।

বুধবার (৩১ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের চৌকস অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।

এর আগে মঙ্গলবার (৩০ মে) দিবাগত রাতে সাভার পৌরসভার শিমুলতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃতের নাম মো. জাহাঙ্গীর হোসেন তিনি যশোরের কোতয়ালী থানার সাজি আলী এলাকার মৃত হাতেম আলীর ছেলে। বর্তমানে সে সাভারের জামসিং এলাকার ভাড়া বাসায় বসবাস করতেন।

ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মো. আমিনুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ সাভারের শিমুলতলা এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর নামে ওই মাদক কারবারিকে আটক করে এসময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারি জাহাঙ্গীর স্বীকার করেছে দীর্ঘদিন যাবত তিনি দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে সাভারের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলো। পরে সাভার মডেল থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :