1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই উপজেলাসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. নাহিদুল ইসলাম বিপ্লব আত্রাইয়ে একই স্থানে বারবার ছিনতাই-ডাকাতি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ধামসোনা ইউনিয়নে সেবার অন্য নাম আবুল কালাম আজাদ, মানবিক কর্মকাণ্ডে মুগ্ধ এলাকাবাসী কাস্টমস কর্মকর্তার বহনকারী সিএনজির গতিরোধ ও হত্যাচেষ্টার অভিযোগ,মামলা দায়েরের প্রস্তুতি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেফ রোড ফাইটার সাংবাদিক তারিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ি আটকে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের সহায়তায় রক্ষা এলজিইডি ময়মনসিংহ সমাচার নির্বাহী প্রকৌশলী সালমান রহমান গিলে খাচ্ছে এলজিইডি রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ির গতিরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের সহায়তায় উদ্ধার আত্রাই মাদকের বিরুদ্ধে এমপি রেজুর জিরো টলারেন্স ঘোষণার পরদিনই ৩৫০ পিচ এম্পুল ইনজেকশন সহ আটক-০১

আত্রাই নদীর বাঁধ ভেঙ্গে ফসলের মাঠ প্লাবিত,কৃষকের মাথায় হাত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:কয়েক দিনের অতিরিক্ত বৃষ্টি আর হঠাৎ করে উজান থেকে ধেয়ে আসা অতিরিক্ত বন্যার পানির চাপ সহ্য করতে না পারার কারনে আজ (২৭ সেপ্টেম্বর) রোজ বুধবার আত্রাই উপজেলার নন্দনালী নামক স্থানে নদীর ভেরি বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছে গিয়েছে উপজেলার বেশ কয়েকটি অঞ্চল। এতে চড়ম ক্ষতির মুখে পড়েছে কৃষক ও মাছ চাষিরা।

এলাকাবাসীর সূত্রে জানাযায়, উপজেলার কালিকাপুর ইউনিয়নের নিকটস্থ নন্দনালী নামক স্থানে আনুমানিক সকাল ৯ ঘটিকায় আত্রাই নদীর বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়ে যায় ওই এলাকার কয়েকশত হেক্টর জমির ফসল। সেই সাথে এই এলাকার পুকুর,পুশকোনী প্লাবিত হয়ে ভেসে যায় লক্ষ লক্ষ টাকার মাছ।

খবর পেয়ে উক্তস্থানে দ্রুত ছুটে চলে যান উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এবাদুর রহমান এবাদ ও উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান হাফিজ।

এ বিষয়ে উনারা বলেন,কয়েকদিন যাবৎ বিরামহীন বৃষ্টি আর উজান থেকে ধেয়ে আসার বন্যার পানির কারনে অতিরিক্ত চাপ পরে আত্রাই নদীর ওপর। এই বেগতিক চাপ সহ্য করতে না পেরে আজ হঠাৎ করে বাঁধটি ভেঙে যায়।এতে চরম ক্ষতির মুখে পড়েছে এলাকার কৃষক, শ্রমিকরা ও মাছ চাষিরা।কি পরিমাণ ক্ষতি হয়েছে?এমন প্রশ্নের জবাবে উনারা বলেন, এটা আসলে অনুমান করে বলা সম্ভব নয়, তারপরও কয়েকশত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমাদের ধারণা।আর পানি বন্দি হয়ে পড়েছে শতশত মানুষ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :