1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
২৮২৩ ভোট পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ ভোটে নির্বাচিত হলেন কোষাধ্যক্ষ জিয়াউর রহমান আত্রাই ইউপি ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, টিডিআরের দায়িত্বে বহিরাগত! আগুনে পুড়ে ছাই স্বপ্ন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে আর্থিক সহায়তা নিয়ে মেয়র প্রার্থী খোরশেদ আলম মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের হয়রানির প্রতিবাদে আত্রাইয়ে মানববন্ধন, ক্ষোভে ফুঁসে উঠলেন ফারিয়া নেতারা আত্রাইয়ে হেরোইন ও নেশাজাতীয় ইনজেকশনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী প্রিন্স গ্রেফতার সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি ‘দ্য রেনেসাঁস ওভারসিজ’ দিচ্ছে নিরাপদ বিদেশ যাত্রার নিশ্চয়তা ধামসোনা ইউনিয়নে মেম্বার পদপ্রার্থী দেলোয়ার হোসেন মিন্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ের যুবক র‍্যাবের অভিযানে ৮৫ পিচ ইয়াবাসহ নাটোরে আটক গ্রেটার ঢাকা উইং (ওমান) কমিটি ঘোষণা, সভাপতি মনির–সাধারণ সম্পাদক আলী আশরাফ রবীন্দ্র স্মৃতিধন্য পতিসরে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন

অবরোধ ডেকে বিএনপি নিজেরাই শরম পেয়েছে, অবরোধে রাস্তায় জ্যামে বসে থাকি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

সাভার ( ঢাকা) প্রতিনিধি :

অবরোধ ডেকে বিএনপি নিজেরাই শরম পেয়েছে। তাদের ডাকা অবরোধে রাস্তায় আমাদের জ্যামে বসে থাকতে হয় বলে মন্তব্য করেছেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে নৌকার পক্ষে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে এক গণসংযোগ ও অবরোধ বিরোধী কর্মসূচি পালন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, বিএনপি মূলত একটি বিদেশ নির্ভর রাজনৈতিক দল আর বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে গণমানুষের রাজনৈতিক দল। আমি বিশ্বাস করি এবং আশাবাদ ব্যক্ত করি শুধু আওয়ামীলীগের নেতাকর্মীরাই নয় বরং দেশের সকল মানুষের নাগরিক দায়িত্ব এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং এদেরকে প্রতিহত করা। প্রতিটি নাগরিকের তার নিজ সম্পদ রক্ষা এবং জানমাল রক্ষার সাংবিধানিক অধিকার আছে। আমি বিশ্বাস করি প্রতিটি নাগরিকই তাদের সেই দায়িত্ব পালন করবে এবং এদের প্রতিহত করবে এবং ইতিমধ্যেই সেটা শুরু হয়ে গেছে। বিএনপি সেই ২০১৩-১৪ সালে জ্বালাও পোড়াও করে এই দেশের প্রায় পাঁচ শতাধিক মানুষকে হত্যা করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এগুলো মানুষ আর পছন্দ করে না। এই যে তারা অবরোধ ডেকেছে তাদের ডাকা অবরোধে আমরা রাস্তায় জ্যামে বসে থাকি। এদের কথা কেও শুনেনা। এখন অবরোধ ডেকে তারা নিজেরাই শরম পেয়েছে।
আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন ঠেকানোর কেও নেই।

তিনি আরো বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং এই দেশের মানুষের নিরাপত্তার স্বার্থে, এই দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির স্বার্থে আবারো বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে নির্বচিত করার জন্যে আমরা প্রতিটি ঘরে ঘরে যাচ্ছি। এ ব্যাপারে শীর্ষ পর্যায় থেকে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে যাতে আমরা মানুষের সাথে মতবিনিময় করে কি কি কারনে আবারো আওয়ামী লীগকে নৌকা প্রতীকে ভোট দেয়া উচিৎ। আমরা সেসব কারন গুলো মানুষের কাছে তুলে ধরবো। তারই অংশ হিসেবে আমরা বিভিন্ন এলাকায় গ্রাম থেকে গ্রামান্তরে নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ করছি এবং শেখ হাসিনার প্রতীক নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছি। আর এই গণসংযোগে শুধু আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরাই না এখানে মসজিদের ইমাম থেকে শুরু করে দিনমজুরসহ সর্বস্তরের সাধারণ মানুষ আমাদের সাথে অংশগ্রহণ করেছে এবং তারাও স্বতঃস্ফূর্তভাবে নৌকা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :