1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর আত্রাইয়ে মৎস্য ও পশুখাদ্যের দোকানে অভিযানে অর্থদণ্ড শিক্ষার্থীদের ক্ষোভের মুখে জাবি স্কুল-কলেজ, অতিরিক্ত ফি সমন্বয়ের আশ্বাস

ধামসোনা ইউনিয়নে সেবার অন্য নাম আবুল কালাম আজাদ, মানবিক কর্মকাণ্ডে মুগ্ধ এলাকাবাসী

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬
প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদ

সাভার প্রতিনিধি :
দায়িত্বশীলতা, সততা ও মানবিক আচরণের সমন্বয়ে ধামসোনা ইউনিয়ন পরিষদে সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ। নাগরিক সেবা সহজ ও স্বচ্ছ করতে নিরলসভাবে কাজ করে যাওয়ায় স্থানীয়দের প্রশংসায় ভাসছেন তিনি।
দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা নিয়ে ২০২৫ সালের জুন মাসে ধামসোনা ইউনিয়ন পরিষদে যোগদান করেন মোঃ আবুল কালাম আজাদ। ১৯৯৫ সালে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে চাকরিজীবন শুরু করা এই কর্মকর্তা বর্তমানে ইউনিয়নের বিভিন্ন প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রম দক্ষতার সঙ্গে পরিচালনা করছেন।
বৃহৎ জনগোষ্ঠীর এই ইউনিয়নে জন্ম নিবন্ধন, হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, বিভিন্ন সনদ প্রদানসহ নাগরিকদের প্রয়োজনীয় সেবা দ্রুত ও নিয়মতান্ত্রিকভাবে পৌঁছে দিতে প্রতিদিন কাজ করে যাচ্ছেন তিনি। স্থানীয়দের অভিযোগ, পরামর্শ ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কাজ করায় ইউনিয়ন পরিষদে সেবার মান আগের তুলনায় অনেক বেড়েছে।
প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ইউনিয়ন পরিষদের রাজস্ব আদায় কার্যক্রম সম্পূর্ণ সরকারি নীতিমালা অনুযায়ী পরিচালিত হয়। তিনি সরাসরি অর্থ আদায়ের সঙ্গে সম্পৃক্ত নন, বরং পুরো কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করেন। মাঠপর্যায়ে কর আদায়কারীরা নির্ধারিত নিয়ম অনুসরণ করে দায়িত্ব পালন করেন বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, হোল্ডিং ট্যাক্স, দোকান ও প্রতিষ্ঠানের কর নির্ধারণ, ডিমান্ড নোটিশ ইস্যু, রশিদ প্রদান, ট্রেড লাইসেন্স ফি ও বাজার ইজারা সংক্রান্ত সব কার্যক্রম স্বচ্ছতা বজায় রেখেই সম্পন্ন করা হয়। প্রতিদিনের আদায়ের হিসাব সংরক্ষণ, ক্যাশবুক হালনাগাদ ও মাসিক প্রতিবেদন উপজেলা প্রশাসনে পাঠানোর কাজও নিয়মিতভাবে করা হয়।
শুধু প্রশাসনিক কার্যক্রমেই নয়, সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা রাখছেন তিনি। প্রতি মাসে ভিজিডব্লিউবি কার্ডধারীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ, ঈদ উপলক্ষে অসহায় পরিবারের তালিকা প্রস্তুত এবং সরকারি সহায়তা পৌঁছে দিতে আন্তরিকতার সঙ্গে কাজ করছেন।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, মানুষের সঙ্গে ভালো ব্যবহার এবং দ্রুত সেবা দেওয়ার কারণে আবুল কালাম আজাদ এখন ধামসোনা ইউনিয়নের সাধারণ মানুষের ভরসার নাম।
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সকল আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ ও বোর্ড সভায় উপস্থাপন করা হয় বলেও জানান তিনি। নাগরিকরা চাইলে এসব হিসাব দেখার সুযোগও রয়েছে।
ধামসোনা ইউনিয়নের সচেতন মহলের প্রত্যাশা, মানবিকতা ও নিষ্ঠার এই ধারা অব্যাহত থাকলে ইউনিয়ন পরিষদের প্রতি মানুষের আস্থা আরও বাড়বে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :