1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
২৮২৩ ভোট পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ ভোটে নির্বাচিত হলেন কোষাধ্যক্ষ জিয়াউর রহমান আত্রাই ইউপি ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, টিডিআরের দায়িত্বে বহিরাগত! আগুনে পুড়ে ছাই স্বপ্ন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে আর্থিক সহায়তা নিয়ে মেয়র প্রার্থী খোরশেদ আলম মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের হয়রানির প্রতিবাদে আত্রাইয়ে মানববন্ধন, ক্ষোভে ফুঁসে উঠলেন ফারিয়া নেতারা আত্রাইয়ে হেরোইন ও নেশাজাতীয় ইনজেকশনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী প্রিন্স গ্রেফতার সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি ‘দ্য রেনেসাঁস ওভারসিজ’ দিচ্ছে নিরাপদ বিদেশ যাত্রার নিশ্চয়তা ধামসোনা ইউনিয়নে মেম্বার পদপ্রার্থী দেলোয়ার হোসেন মিন্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ের যুবক র‍্যাবের অভিযানে ৮৫ পিচ ইয়াবাসহ নাটোরে আটক গ্রেটার ঢাকা উইং (ওমান) কমিটি ঘোষণা, সভাপতি মনির–সাধারণ সম্পাদক আলী আশরাফ রবীন্দ্র স্মৃতিধন্য পতিসরে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন

আগামী নির্বাচনে চুরি করার পথে হাত বাড়ালে কেউ রেহাই পাবে না : আমির খসরু

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

সাভার প্রতিনিধি: আগামী নির্বাচনে চুরি করার পথে হাত বাড়ালে কেউ রেহাই পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার বিকেলে আমিনবাজারে ঢাকা জেলা বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতান্ত্রিক দেশগুলো বাংলাদেশের ওপর তীক্ষ্ণ নজর রাখছে। বিশ্ব বিবেক, বিশ্বের সব প্রতিষ্ঠান যারা গণতন্ত্রে বিশ্বাস করে, তারা বাংলাদেশের ওপর কঠিন এবং নিবিড় পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, এই যে সভা সমাবেশ বন্ধ করার প্রক্রিয়া, মঞ্চ ভেঙে দেওয়ার প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত থাকবেন, আছেন সবকিছুই ডকুমেন্টেড এবং নামসহ রেকর্ড হচ্ছে, কেউ বাদ যাবেন না।
শুধু বিদেশিদের নিষেধাজ্ঞা নয়, বাংলাদেশের মানুষের নিষেধাজ্ঞায় পড়বেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, বারবার বলা হচ্ছে, এই ভোট চুরির সঙ্গে যারা সরাসরি এবং পরোক্ষভাবে জড়িত থাকবেন, যারা দেখেও না দেখার ভান করছেন তারাও বাদ যাবেন না। সবার বুকেই ধড়ফড় ধড়ফড় শুরু হয়ে গেছে। বাইরে দেখান খুব সাহসী, কিন্তু ভেতরে এত সাহস নেই।
তিনি বলেন, ওয়াশিংটনে জাতিসংঘের সব কাজ শেষ হয়ে গেছে। বিশ্বের সব নেতারা বাড়ি চলে গিয়েছেন, কিন্তু আমাদের অনির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী ওয়াশিংটনে বসে রয়েছেন। অবস্থা বুঝতে পারছেন, কতটা খারাপ! কত খারাপ অবস্থা বুঝতে পারছেন, সেলফি তুলেও এখন কোনো কাজ হচ্ছে না। সেলফি তুলে কতদিন একটু ফুরফুরা মেজাজে ছিলেন, তারপর দেখা গেল স্যাংশন। আওয়ামী লীগ যে ভুয়া, সারা বিশ্ব বুঝে গেছে।

তিনি আরও বলেন, আমি পরিষ্কারভাবে বলছি, পদত্যাগ করতে হবে, নিরপেক্ষ সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য, অংশীদারত্বমূলক নির্বাচন হতে হবে। দেশে একটি নির্বাচিত সরকার এবং সংসদ হবে, যারা জনগণের কাছে দায়ী থাকবে, তাদের জবাবদিহি থাকবে। এর আগে কারো কোনো রক্ষা নেই।

আমীর খসরু বলেন বলেন, এখন আরও সমস্যা হচ্ছে, ক্ষমতা তো যাবেই, এই যে লাখ লাখ কোটি টাকা চুরি করেছেন, এগুলোর কী হবে। এক লাখ কোটি টাকার উপরে শুধু বিদেশে পাচার করেছেন। এর মধ্যে আমেরিকাতে সবচেয়ে বেশি টাকা পাচার হয়েছে।
তিনি বলেন, ভিসানীতির কারণে অনেকে মুখ খুলছেন না, কিন্তু হৃদয় তাদের ফেটে যাচ্ছে। কেউ বাদ যাবেন না, এমনকি বিচারকরাও বাদ যাবেন না। বাংলাদেশের ভিসানীতিতে বিচারকদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। গণমাধ্যমও এর বাইরে নেই। একদিকে বিশ্ব বিবেক, আরেক দিকে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারবে না।

সাভার প্রতিনিধি :
ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশরাফের সভাপতিত্বে, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায়ের সঞ্চালনায় সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় স্থায়ী কমিটি বিএনপি’র সদস্য বেগম সেলিমা রহমান, ঢাকা বিভাগ সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুল সালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, ঢাকা জেলা সভাপতি খন্ডকাল আবু আশফাকসহ সংগঠনের বিভিন্ন নেতা কর্মী।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :