1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই ৪০ বিদ্যালয়ের ২৪০ শিক্ষার্থীর অংশগ্রহণে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী শুরু আত্রাইয়ে সরকারি সম্পদ চুরির সময় ভ্যানসহ চেয়ারম্যান জনতার হাতে আটক আত্রাইয়ে শিক্ষার্থীকে পিটিয়ে জখম, বিচার চাওয়ায় বাদীর বাড়িতে হামলার অভিযোগ সরকারি অফিস সময়ে ব্যক্তিগত চেম্বারে স্বাস্থ্য সহকারী,সংবাদ প্রকাশের পর শোকজ আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে মারধর ও শোরুম লুট; হত্যার হুমকি আত্রাই আ.লীগ নেতার ছেলের বাল্যবিবাহ, বৌভাত বন্ধে গিয়ে হেনস্তার শিকার ইউএনওসহ প্রশাসন আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে বাধার মুখে মোবাইল কোর্ট,বর-কনেসহ আটক ৩ পরকীয়ার অভিযোগে স্বামীর মৃত্যুর দাবি, গ্রাম্য সালিশে ৪০ হাজার টাকা জরিমানায় মুক্তি আত্রাইয়ে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনসহ মোট ৯ জনের মরদেহ আসছে আগামীকাল

আত্রাই,অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা ওসি মান্নানের

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:নওগাঁ জেলার নিকটস্থ আত্রাই থানার পক্ষ থেকে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের ঘোষণা দেওয়া হয়েছে। থানা সূত্রে জানা যায়, মাদক, জুয়া, চুরি-ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ যেকোনো ধরনের অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে পুলিশ প্রশাসন।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বলেন, “আইনশৃঙ্খলা ভঙ্গ করে কেউ পার পাবে না। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, থানার নিয়মিত টহল জোরদার করা হয়েছে এবং সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পুলিশ সদা প্রস্তুত।

এছাড়া সাধারণ জনগণকে যেকোনো অপরাধমূলক কার্যক্রমের তথ্য পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে। ওসি বলেন, “জনগণ সহযোগিতা করলে অপরাধ দমনে দ্রুত সফলতা আসবে। আত্রাইকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলায় রূপ দিতে সবাইকে একসাথে কাজ করতে হবে।”

স্থানীয় জনগণ থানার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং অপরাধ দমনে পুলিশের পাশে থাকার আশ্বাস ও দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :