1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ের উন্নয়ন ও মানবসেবায় নীরব এক আলোকবর্তিকা— সিঙ্গাপুর প্রবাসী মো. সিরাজুল ইসলাম সিরাজ খেলা, উদ্ভাবন ও ক্যারিয়ার ভাবনায় মুখর আর্মি আইবিএর ‘ক্লাব ডে-২০২৬’ উজিরপুরে মৃদুল গোমস্তা গ্রেপ্তার, এলাকাজুড়ে আলোচনা আত্রাইয়ে সপ্তম শ্রেণির ছাত্রীকে ঘিরে গুরুতর অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগে এলাকায় চাঞ্চল্য আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, ৪০ কেজি গাঁজাসহ আটক ৩ নিজ দলের নেতাদের হিংসা ও কোন্দলে দল ছাড়ছেন ত্যাগী কর্মীরা: রিফাত হাসান ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন, চেয়ারম্যান নাজিমুদ্দিনসহ সংশ্লিষ্ট দপ্তরে তথ্য চেয়ে আবেদন আত্রাইয়ে ‘ধরাছোঁয়ার বাইরে’ আ.লীগ নেতা নাজিমুদ্দিন! ছাত্রদল নেতার বিরুদ্ধে দিলেন মামলা ভাকুর্তায় জমি নিয়ে সংঘর্ষ, ধারালো অস্ত্রের আঘাতে আহত দুই সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি বাবু-সম্পাদক হিমেল

আত্রাই,এমপি হেলালের ছত্রছায়ায় অবৈধ সম্পদের পাহাড় গড়েছে মাহবুর

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি: আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের নিকটস্থ দমদত্তবা- ড়ীয়া গ্রামের নজরুল ইসলাম এর বড় ছেলে মাহবুর ও তার ছোট ভাই মাসুদ রানা নওগাঁ-০৬ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল এর ছত্রছায়ায় থেকে গড়ে তুলেছে নামে বেনামে অবৈধ সম্পদের পাহাড়।

শুধু তাই নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করতেন মাহবুর,মাসুদ রানা তার মামা জলিল ও রহিদুল।তারা সবাই আওয়ামীলীগের সক্রিয় কর্মী ছিল।এলাকাবাসী বলেন তারা এক সময় তিন বেলা ঠিক মত ভাত পেত না। এখন তারা এলাকায় নিজেদের শিল্পপতি পরিচয় দিয়ে দাপিয়ে বেড়ায়।

গত ০৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে দেশ ছেড়ে পালিয়ে যায় স্বৈরাচার হাসিনা ও তার দলের অনেক এমপি মন্ত্রী।যারা যেতে পারেননি তারা আছেন এখনো দেশে বিভিন্ন স্থানে আত্মগোপনে।নওগাঁ-০৬ আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল ও সে সময় দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হয়ে আশ্রয় নেয় ঢাকার উত্তরায় মাহবুরের নিজস্ব মালিকাধীন বাসায়।

মাহবুর সহ তার সহযোগীরা এলাকায় আওয়ামী দলের ডোনার হিসাবে বেশ সুপরিচিত।তারপরও এখনো তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি নিকটস্থ থানায়।তবে নাম প্রকাশ্য অনিচ্ছুক পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন,এসব অভিযোগ যদি সত্য হয়ে থাকে তাহলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়টি নিয়ে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক) এর একজন কর্মকর্তা বলেন, তার সম্পদের নথিপত্র হাতে পেলে অবশ্যই আমরা অনুসন্ধানে নামবো এবং কিভাবে সে এত সম্পদ অর্জন করলো তার সঠিক ব্যখা চাইবো।যদি সঠিক ব্যখা দিতে ব্যর্থ হয় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :