নিজস্ব প্রতিবেদক:নওগাঁর আত্রাই উপজেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে। এই পবিত্র দিনে সকল ভেদাভেদ ভুলে একে অপরের প্রতি সহমর্মিতা ও ভালোবাসা প্রদর্শনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে—সেই লক্ষ্যেই সমাজের বিত্তবানদের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে তিনি ঈদ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় আত্রাই থানা পুলিশের সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতির কথাও উল্লেখ করেন।
ওসি আব্দুল করিম আত্রাইবাসীর শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করে সকলকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ ও আনন্দমুখরভাবে ঈদ উদযাপনের আহ্বান জানান।
Leave a Reply