1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ের উন্নয়ন ও মানবসেবায় নীরব এক আলোকবর্তিকা— সিঙ্গাপুর প্রবাসী মো. সিরাজুল ইসলাম সিরাজ খেলা, উদ্ভাবন ও ক্যারিয়ার ভাবনায় মুখর আর্মি আইবিএর ‘ক্লাব ডে-২০২৬’ উজিরপুরে মৃদুল গোমস্তা গ্রেপ্তার, এলাকাজুড়ে আলোচনা আত্রাইয়ে সপ্তম শ্রেণির ছাত্রীকে ঘিরে গুরুতর অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগে এলাকায় চাঞ্চল্য আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, ৪০ কেজি গাঁজাসহ আটক ৩ নিজ দলের নেতাদের হিংসা ও কোন্দলে দল ছাড়ছেন ত্যাগী কর্মীরা: রিফাত হাসান ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন, চেয়ারম্যান নাজিমুদ্দিনসহ সংশ্লিষ্ট দপ্তরে তথ্য চেয়ে আবেদন আত্রাইয়ে ‘ধরাছোঁয়ার বাইরে’ আ.লীগ নেতা নাজিমুদ্দিন! ছাত্রদল নেতার বিরুদ্ধে দিলেন মামলা ভাকুর্তায় জমি নিয়ে সংঘর্ষ, ধারালো অস্ত্রের আঘাতে আহত দুই সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি বাবু-সম্পাদক হিমেল

আত্রাইবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন ”ইউএনও” কামাল হোসেন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫


মো: সুলতান মাহমুদ (আত্রাই) প্রতিনিধি:আজ ১৪ এপ্রিল পহেলা বৈশাখ।আত্রাই উপজেলাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামাল হোসেন।

শুভেচ্ছা বার্তায় উপজেলা নির্বাহী অফিসার বাংলা নববর্ষে সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।বাঙালি জাতির শাশ্বত ঐতিহ্যের প্রধান অঙ্গ হলো পহেলা বৈশাখ।বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বাংলা বর্ষ ১৪৩২ বঙ্গাব্দ।পহেলা বৈশাখ‎ বাঙালি জাতির জীবনে একটি পরম আনন্দের দিন।

‎তিনি আরও বলেন, অতীতের গ্লানি, দুঃখ, কষ্ট মুছে, অসুন্দর ও অশুভকে পেছনে ফেলে নতুনত্বকে উড়িয়ে বাংলা নববর্ষ সকলের জীবনে আরও সম্প্রীতি ও সমৃদ্ধি বয়ে আনুক।বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।এ উৎসব সর্বজনীন ও অসাম্প্রদায়িক।প্রতিবছর পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতি ও জাতিসত্তা বিকাশের প্রবল শক্তি নিয়ে হাজির হয়।

‎পরিশেষে বলেন, বাংলা নতুন বছর বয়ে আনুক আপনার ও আপনার পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি।প্রিয় মাতৃভূমিতে প্রতিষ্ঠিত হোক সত্যিকারের গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানবাধিকার এই প্রত্যয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :