1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই ৪০ বিদ্যালয়ের ২৪০ শিক্ষার্থীর অংশগ্রহণে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী শুরু আত্রাইয়ে সরকারি সম্পদ চুরির সময় ভ্যানসহ চেয়ারম্যান জনতার হাতে আটক আত্রাইয়ে শিক্ষার্থীকে পিটিয়ে জখম, বিচার চাওয়ায় বাদীর বাড়িতে হামলার অভিযোগ সরকারি অফিস সময়ে ব্যক্তিগত চেম্বারে স্বাস্থ্য সহকারী,সংবাদ প্রকাশের পর শোকজ আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে মারধর ও শোরুম লুট; হত্যার হুমকি আত্রাই আ.লীগ নেতার ছেলের বাল্যবিবাহ, বৌভাত বন্ধে গিয়ে হেনস্তার শিকার ইউএনওসহ প্রশাসন আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে বাধার মুখে মোবাইল কোর্ট,বর-কনেসহ আটক ৩ পরকীয়ার অভিযোগে স্বামীর মৃত্যুর দাবি, গ্রাম্য সালিশে ৪০ হাজার টাকা জরিমানায় মুক্তি আত্রাইয়ে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনসহ মোট ৯ জনের মরদেহ আসছে আগামীকাল

আত্রাইয়ের ছাত্রলীগ নেতা প্রবাসীর স্ত্রী সহ আবাসিক হোটেল থেকে আটক

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:আত্রাই উপজেলার সাবেক আইন বিষয়ক সম্পাদক মো. লিটন সরকার (৩০), পিতা মো.গোলাম সরকার ওরফে হাবলা,গ্রাম স্বগনা।গতকাল (৬ মার্চ) নওগাঁ সদর আবাসিক হোটেল অবকাশ থেকে তাকে গোপন সংবাদের ভিত্তিতে প্রবাসির স্ত্রী সহ আটক করে সদর থানা পুলিশ।

এ বিষয়ে সদর থানার ওসির সাথে মুঠোফোনে কথা বলা হলে উনি প্রতিবেদককে বলেন,ওই হোটেলটিতে অসামাজিক কার্যক্রম চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে এক নারী সহ তাকে আটক করে আমার থানা পুলিশের সদস্যরা।তিনি আরও বলেন আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারি আটককৃত যুবকের বাড়ী নওগাঁ জেলাধীন আত্রাই উপজেলায়।

তিনি আরও বলেন, আমরা আরও জানতে পারি এই যুবক আত্রাই থানার একটি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী।আমরা তার বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহন করবো।সেই সাথে আত্রাই থানা পুলিশের সাথে কথা হয়েছে তাদের সাথে পরমর্শক্রমে আদালতে প্রেরণ করবো।

বিষয়টি নিয়ে আত্রাই থানার অফিসার্স ইনচার্জের সাথে মুঠোফোনে কথা বলা হলে তিনিও ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,যুবকটি আমাদের থানার (জিআর নং ১০৮/২৪)মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী।সে দীর্ঘদিন যাবৎ পালিয়ে বেড়াচ্ছিলো।আমরা জানতে পারি আজ তাকে নওগাঁ সদর থানা পুলিশ আটক করে একটি আবাসিক হোটেল থেকে।
পরবর্তীতে নওগাঁ সদর থানা পুলিশের সাথে যোগাযোগ করে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :