1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই ৪০ বিদ্যালয়ের ২৪০ শিক্ষার্থীর অংশগ্রহণে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী শুরু আত্রাইয়ে সরকারি সম্পদ চুরির সময় ভ্যানসহ চেয়ারম্যান জনতার হাতে আটক আত্রাইয়ে শিক্ষার্থীকে পিটিয়ে জখম, বিচার চাওয়ায় বাদীর বাড়িতে হামলার অভিযোগ সরকারি অফিস সময়ে ব্যক্তিগত চেম্বারে স্বাস্থ্য সহকারী,সংবাদ প্রকাশের পর শোকজ আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে মারধর ও শোরুম লুট; হত্যার হুমকি আত্রাই আ.লীগ নেতার ছেলের বাল্যবিবাহ, বৌভাত বন্ধে গিয়ে হেনস্তার শিকার ইউএনওসহ প্রশাসন আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে বাধার মুখে মোবাইল কোর্ট,বর-কনেসহ আটক ৩ পরকীয়ার অভিযোগে স্বামীর মৃত্যুর দাবি, গ্রাম্য সালিশে ৪০ হাজার টাকা জরিমানায় মুক্তি আত্রাইয়ে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনসহ মোট ৯ জনের মরদেহ আসছে আগামীকাল

আত্রাইয়ে জমির ধান নষ্টের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম বিশেষ প্রতিনিধি:নওগাঁ জেলার আত্রাই উপজেলায় জমিতে উৎপাদিত ধান নষ্ট করার অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক কৃষক। অভিযোগে প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আত্রাই উপজেলার আমজুল কসবা (পশ্চিমপাড়া) গ্রামের মো. মকবুল উদ্দিন মণ্ডল (৬৩) তার নিজস্ব জমিতে চাষকৃত ধান অজ্ঞাতসারে নষ্ট করা হয়েছে বলে অভিযোগ করেন। এ ঘটনায় তিনি একই এলাকার মো. নুরুক্কর রহমান (৬০), মো. আব্দুস মন্ডল (৫৫), মো. আব্দুস সালাম মণ্ডল (৫০) ও মো. কালাম মণ্ডল (৫৩)-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। এর জেরে গত ০৬ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে তিনি তার জমি দেখে বাড়িতে ফিরে আসেন। পরদিন ০৮ এপ্রিল ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১টার দিকে পুনরায় জমিতে গিয়ে দেখেন, তার ধানক্ষেত নষ্ট করে ফেলা হয়েছে। এতে তার প্রায় ৩০ হাজার টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

ভুক্তভোগীর ধারণা, পূর্ব শত্রুতার জেরে বিবাদীরা পরিকল্পিতভাবে তার জমির ফসল নষ্ট করেছে। ঘটনার সময়সীমা ০৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা থেকে ০৮ এপ্রিল ২০২৬ সকাল পর্যন্ত বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় স্থানীয় কয়েকজনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। তারা হলেন—মো. রিয়াজ উদ্দিন (৫০) ও মো. মহতাব হোসেন (৫৫)।

অভিযোগকারী জানান, বিষয়টি নিয়ে আত্মীয়-স্বজনদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে।

এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত অভিযোগ দিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষক।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :