1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন আশুলিয়ায় যুবক নিখোঁজ, থানায় জিডি

আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভটভটি চালকের মর্মান্তিক মৃত্যু

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:নওগাঁর আত্রাই উপজেলায় এক হৃদয়বিদারক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ শহিদুল মল্লিক (ভটভটি চালক) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল ২০২৬) উপজেলার স্থানীয় ব্যবসায়ী বাবর আলী শেখ বাবুর নির্মাণাধীন ভবনে রড উঠানোর সময় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বাবর আলী শেখ বাবুর নিজ দোকানে কর্মরত শহিদুল মল্লিক ভবনের কাজে ব্যবহারের জন্য রড উঠানোর সময় অসাবধানতাবশত ৩৩০০ কেভি বিদ্যুৎ লাইনের সংস্পর্শে চলে আসেন। এতে তিনি তাৎক্ষণিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

নিহত শহিদুল মল্লিকের বাড়ি উপজেলার মির্জাপুর হাতিয়াপাড়া গ্রামে বলে জানা গেছে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।নিহত ব্যক্তিটি ০১ নং শাহগোলা ইউনিয়ন আ.লীগের নেতা মজিদ মল্লিকের ভাই।

স্থানীয়রা জানান, নির্মাণ কাজের সময় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ নজরদারি ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :