1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাংবাদিকদের নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আইজেএফের বিবৃতি, ক্ষমা চাওয়ার দাবি আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ফাঁদে নিঃস্ব তিন্নি: ২ সংসার ধ্বংসের পর টাকা-সোনা লুটে পলাতক ছাত্রলীগ নেতা সেলিম মিরপুর আ.লীগ নেতার বিরুদ্ধে ভূমিদস্যুতা থেকে শুরু করে নানা অভিযোগ; গ্রেফতারের দাবি সচেতন মহলের আত্রাই-রাণীনগর মহাসড়কে মোটরসাইকেল ডাকাতির চেষ্টা ব্যর্থ,তিন ডাকাত গ্রেফতার;পলাতক আরও পাঁচজন সাভারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা; স্বর্ণের চেইন ও টাকা লুট পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার অভিযানে চুরির রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ১ সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাৎ’ সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন, অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ধামইরহাট থানা আকস্মিক পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার, সেবার মানোন্নয়ন ও পেশাদারিত্বে দিলেন কঠোর নির্দেশনা নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিং জোরদারে পুলিশ সুপারের দিকনির্দেশনা আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার

আত্রাইয়ে মৎস্য সপ্তাহ পালিত: উপেক্ষিত উপজেলা মৎস্য অফিসার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি নওগাঁর আত্রাই উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন করা হয়েছে।সোমবার (১৮ আগস্ট) সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহের কর্মসূচি শুরু হয়।

কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল ইসলাম (ভারপ্রাপ্ত) সহ উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের অনেক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তবে আশ্চর্যের বিষয়, সপ্তাহের মূল উদ্যোক্তা হিসেবে উপজেলা মৎস্য দপ্তর থাকলেও, আলোচনার মঞ্চ কিংবা সামনের সারিতে উপজেলা মৎস্য অফিসার মো.মাকসুদুর রহমান স্থান পাননি।

এ নিয়ে উপস্থিত অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, মৎস্য সপ্তাহ পালনের মূল দায়িত্বে থাকলেও সংশ্লিষ্ট দপ্তরের কর্তা ব্যক্তিকে উপেক্ষা করা কোনোভাবেই সমীচীন হয়নি।

অন্যদিকে, সাধারণ অংশগ্রহণকারীদের মন্তব্য—উপজেলা মৎস্য অফিসারকে প্রাপ্য মর্যাদা দেওয়া হলে কর্মসূচি আরও প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ হয়ে উঠত।

উল্লেখ্য,মৎস্য সপ্তাহে মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি ও জনসচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। কিন্তু এবারের আয়োজনের মূল কর্মীই যদি পেছনে পড়ে থাকেন, তবে এমন উদ্যোগ কতটা সফল হবে তা নিয়ে প্রশ্ন উঠছে সচেতন মহলে।

বিষয়টি নিয়ে উপজেলা মৎস্য অফিসার মো. মাকসুদুর রহমানের সাথে মুঠোফোনে কথা বলার চেষ্টা করা হলে অপর প্রান্ত থেকে উনাকে পাওয়া যায়নি।

বিঃদ্রঃ ছবিতে লাল মার্ক করা মৎস্য অফিসার মাকসুদুর রহমান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :