1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রাণীনগরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আত্রাই নদীর তীরে বেদে পল্লীতে ঝড়ে প্রাণহানি—শিক্ষাবঞ্চিত শিশুদের নিয়ে উদ্বেগ, সহায়তার আশ্বাস প্রশাসনের আদালতের ‘অস্পষ্ট’ রায়কে ঢাল বানিয়ে পদোন্নতি ওহাব গ্রুপের সুবিধা, সরকারের ক্ষতি প্রায় ৫ কোটি টাকা মাদকবিরোধী অবস্থানের জেরে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ, পাল্টাপাল্টি বক্তব্য প্রকাশিত সংবাদের বিষয়ে প্রতিবাদ জানিয়েছে জব্বার – আজাদ ও এমারত সম্মিলিত পরিষদ পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নাটকীয় অভিযানে গ্রেফতার টিকা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই শিশুর মৃত্যু—আত্রাইয়ে চাঞ্চল্য, প্রশ্নের মুখে টিকাদান কার্যক্রম ভুট্টা ক্ষেতে আপত্তিকর অবস্থায় প্রেমিক-প্রেমিকা: কোলা গ্রামে চাঞ্চল্য, গ্রাম্য সালিশে মীমাংসা নওগাঁয় এক রাতেই পরিবারের সকল সদস্যদের জা’বাই করে হ’ত্যা ভুট্টা ক্ষেতে আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা,গ্রামবাসীর চাঞ্চল্যকর তথ্য

আত্রাই আ.লীগ নেতাদের একতরফা বিচার মেনে নিতে না পেরে মেয়েকে নিয়ে মায়ের আত্মহত্যা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ শিফাত মাহমুদ ফাহিম, বিশেষ প্রতিনিধি: নওগাঁ জেলার আত্রাই উপজেলায় একই রশিতে ফাঁস দিয়ে মেয়েকে নিয়ে মায়ের আত্মহত্যা।গ্রাম্য শালিস একতরফা করায় মেছাঃ সাবিনা (২৬) আক্তার, স্বামী আরিফুল ইসলাম ও মেয়ে আফরোজা (০৭) আত্মহত্যা করে।খোঁজ নিয়ে জানাযায় উপজেলার ০২ ভোঁপাড়া ইউনিয়নের অধীনস্থ ০৪ নং ওয়ার্ডের জামগ্রাম আওয়ামীলীগ নেতাদের ও ওয়ার্ড মেম্বার সোহাগসহ গ্রাম্য মাতবরদের একতরফা বিচার মেনে নিতে না পেরে ১৬ সেপ্টেম্বর দিবাগত রাতে নিজ ঘরে একই রশিতে গলায় ফাঁসি দিয়ে মা-মেয়ে আত্মহত্যা করেছে।

খোঁজ নিয়ে জানাযায় গত ২/৩ দিন আগে তাদের এক প্রতিবেশীর সাথে কথা কাটাকাটি থেকে হাতাহাতি হয়, এতে সাবিনা আহত হয়ে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নেন।সুস্থ হয়ে বাড়ী ফিরে এসে ওয়ার্ড মেম্বার, ওয়ার্ড আ.লীগের সভাপতি ফজলুর রহমান, ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক রশিদ প্রামাণিক, রুহুল আমিন,হাবিরুল সরদার,এদের কাছে নায্য বিচারের আশায় নালিশ করেছিলেন।

কিন্তু বিধিবাম অপরপক্ষের (বিবাদী)কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে একতরফা বিচার করেন।শুধু তাই নয়, সবিনাকে উক্ত বিচারে আবারও জোড় পূর্বক দোষী সাব্যস্ত করা হয় আর এতেই ঘটে বিপত্তি।তাদের একতরফা বিচার মেনে নিতে না পেরে সাবিনা তার ছোট্ট মেয়েকে নিয়ে রাগে ক্ষোভে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ বিষয় নিয়ে (বিচারক) সোহাগ মেম্বারের সাথে মুঠোফোনে কথা বলা হলে উনি ঘটনার সত্যতা স্বীকার করেন।সেই সাথে সাবিনার পরিবারকে দোষী করেই আবার মুঠোফোনে বক্তব্য দেন।আরও বলেন আমরা সঠিক বিচার করে দিয়েছি সে যদি আত্মহত্যা করে আমরা কি করবো?তার এমন সব নানা রহস্যজনক কথার প্রেক্ষিতে প্রশ্ন করা হয় আপনি নিকটস্থ থানা পুলিশ কে হত্যার এ বিষয়টি কি জানিয়েছেন?জবাবে সোহাগ মেম্বার বলেন না, আমি চেয়ারম্যানের কাছে আসছি পুলিশকে জানায়নি।কেন আপনি পুলিশকে জানান’নি?এই প্রশ্নের উত্তর না দিয়ে অপর প্রান্ত থেকে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এদিকে এলাকাবাসী ও নিহতের পরিবারের দাবি এদের অন্যায় বিচার সইতে না পেরে,মেনে নিতে না পেরে সাবিনা ও তার মেয়ে আফরোজা আত্মহত্যা করে।

বিষয়টি নিয়ে আত্রাই থানার অফিসার্স ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকারের সাথে মুঠোফোনে কথা বলা হলে তিনি বলেন, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসেছি।লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছি।আমরা বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :