1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই ৪০ বিদ্যালয়ের ২৪০ শিক্ষার্থীর অংশগ্রহণে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী শুরু আত্রাইয়ে সরকারি সম্পদ চুরির সময় ভ্যানসহ চেয়ারম্যান জনতার হাতে আটক আত্রাইয়ে শিক্ষার্থীকে পিটিয়ে জখম, বিচার চাওয়ায় বাদীর বাড়িতে হামলার অভিযোগ সরকারি অফিস সময়ে ব্যক্তিগত চেম্বারে স্বাস্থ্য সহকারী,সংবাদ প্রকাশের পর শোকজ আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে মারধর ও শোরুম লুট; হত্যার হুমকি আত্রাই আ.লীগ নেতার ছেলের বাল্যবিবাহ, বৌভাত বন্ধে গিয়ে হেনস্তার শিকার ইউএনওসহ প্রশাসন আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে বাধার মুখে মোবাইল কোর্ট,বর-কনেসহ আটক ৩ পরকীয়ার অভিযোগে স্বামীর মৃত্যুর দাবি, গ্রাম্য সালিশে ৪০ হাজার টাকা জরিমানায় মুক্তি আত্রাইয়ে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনসহ মোট ৯ জনের মরদেহ আসছে আগামীকাল

আত্রাই আ.লীগ নেতার ছেলের বাল্যবিবাহ, বৌভাত বন্ধে গিয়ে হেনস্তার শিকার ইউএনওসহ প্রশাসন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ জেলার আত্রাই উপজেলায় আওয়ামীলীগ নেতার ছেলের সঙ্গে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিবাহের অভিযোগ উঠেছে। বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান (ইউএনও) ও প্রশাসনের কর্মকর্তারা হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বিষা ইউনিয়নের সমাসপাড়া গ্রামের মো. ইউসুফ আলীর ছেলে মো. আল আমিনের সঙ্গে একই ইউনিয়নের খালপাড়া গ্রামের জুয়েলের ১৩ বছর বয়সী মেয়ে মোছা. জেরিনের গত রাতে বিয়ে সম্পন্ন হয়। জেরিন সমাসপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, মো. ইউসুফ আলী বিষা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে পরিচিত। আওয়ামী লীগ নেতার ছেলের সঙ্গে সপ্তম শ্রেণির ছাত্রীর বিয়ের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এদিকে, আজ (২৭ আগস্ট) ছেলের বাড়িতে বৌভাতের জন্য বড় ধরনের আয়োজন করা হয়। বাল্যবিবাহের খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে অভিযান চালানো হয়। অভিযোগ রয়েছে, বৌভাতের আয়োজন বন্ধ ও আইনগত ব্যবস্থা নিতে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ প্রশাসনের সদস্যদের সঙ্গে আয়োজকদের অসৌজন্যমূলক আচরণ ও হেনস্তা করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, বাল্যবিবাহ প্রতিরোধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বিয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পরিচয়ের প্রভাব খাটিয়ে অপ্রাপ্তবয়স্ক এক স্কুলছাত্রীর বিয়ে আয়োজন করা হলে তা শুধু বাল্যবিবাহ নিরোধ আইন লঙ্ঘনই নয়, বরং প্রশাসনের আইনগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টিরও শামিল। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বাল্যবিবাহের বিরুদ্ধে কোনো ধরনের রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনা না করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :