1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
২৮২৩ ভোট পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ ভোটে নির্বাচিত হলেন কোষাধ্যক্ষ জিয়াউর রহমান আত্রাই ইউপি ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, টিডিআরের দায়িত্বে বহিরাগত! আগুনে পুড়ে ছাই স্বপ্ন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে আর্থিক সহায়তা নিয়ে মেয়র প্রার্থী খোরশেদ আলম মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের হয়রানির প্রতিবাদে আত্রাইয়ে মানববন্ধন, ক্ষোভে ফুঁসে উঠলেন ফারিয়া নেতারা আত্রাইয়ে হেরোইন ও নেশাজাতীয় ইনজেকশনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী প্রিন্স গ্রেফতার সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি ‘দ্য রেনেসাঁস ওভারসিজ’ দিচ্ছে নিরাপদ বিদেশ যাত্রার নিশ্চয়তা ধামসোনা ইউনিয়নে মেম্বার পদপ্রার্থী দেলোয়ার হোসেন মিন্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ের যুবক র‍্যাবের অভিযানে ৮৫ পিচ ইয়াবাসহ নাটোরে আটক গ্রেটার ঢাকা উইং (ওমান) কমিটি ঘোষণা, সভাপতি মনির–সাধারণ সম্পাদক আলী আশরাফ রবীন্দ্র স্মৃতিধন্য পতিসরে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন

আত্রাই ইজিবাইক চালককে হত্যা,লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করলো পুলিশ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ শিফাত মাহমুদ ফাহিম, বিশেষ প্রতিনিধি: গতকাল (০৯ সেপ্টেম্বর), রোজ রোববার আত্রাই উপজেলা সদর টু বান্দাইখাড়া সড়কের পাশের গ্রাম শুটকিগাছা এলাকার একটি পুকুরের পানিতে সাধারণ জনতা লাশটি ভাসতে দেখে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করেন।

এ বিষয়ে আত্রাই থানা পুলিশের উপ-পরিদর্শক এসআই মোশারফ হোসেন এর সাথে কথা বলা হলে উনি বলেন,
আমরা সাধারণ জনতার কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করতে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই।তবে লাশের বিষয় নিয়ে উপস্থিত এলাকাবাসীর সাথে প্রাথমিক ভাবে কথা বলা হলে কেউ মৃত ব্যক্তিকে চিনতে পারেননি।

পরবর্তী আমরা লাশটি উদ্ধার করে থানায় এনে লাশের ফ্রিঙ্গার প্রিন্ট নিয়ে বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা করে তার পরিচয় বের করতে সক্ষম হই।উনার (মৃত ব্যক্তির) পরিচয়
মোঃ জাহাঙ্গীর আলম ( ১৯৮৫-০৭-১০),পিতা- মোঃ সোনাম উল্লাহ,মাতা- মোসাঃ জহুরা বেগম,সাং- ঠাকুরলক্ষী
থানা- নলডাঙ্গা,জেলা নাটোর বলে আমরা জানতে পারি।

এরপর আমরা নাটোর জেলার নিকটস্থ নলডাঙ্গাঁ থানার সাথে যোগাযোগ করি এবং বিস্তারিত বলি।পরবর্তী উনারা আমাদের বলেন,উনি পেশায় ছিলেন একজন ইজিবাইক চালক গতকাল বাড়ী থেকে ভাড়া মারার উদ্দেশ্যে বের হয়েছিলেন তারপর আর বাড়ীতে ফিরে আসেননি বলে নিশ্চিত করেন।

সেই সাথে আমরা উনার পরিবারের লোকজনদের কাছে খবর পৌঁছিয়ে দেওয়া হলে উনারা লাশটি নেওয়ার জন্য আমাদের থানায় আসেন।আমরা আইনি প্রক্রিয়া শেষ করে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করি।কেন হত্যা করা হয়েছে? এবং লাশের গায়ে আঘাতের কোনো চিন্থ ছিলো কিনা? এমন প্রশ্ন করা হলে উনি (এসআই মোশাররফ হোসেন) বলেন,আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি কোনো ছিনতাইকারী চক্র তার ইজিবাইক ছিনতাই করে তার লাশ এখানে ফেলে রেখে চলে যায়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :