1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই পুলিশের কাজে বাধা, এসপি’র নাম ভাঙিয়ে আটক মাদকসেবীকে ছাড়ানোর চেষ্টা আত্রাই মাদকসেবীর হামলার অভিযোগ, হাসুয়া নিয়ে তাড়া—এলাকায় চরম উত্তেজনা সংবাদ প্রকাশের পর আত্রাই বেলী ব্রিজের সংস্কার কাজ শুরু, স্বস্তি এলাকাবাসীর মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রাণীনগরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আত্রাই নদীর তীরে বেদে পল্লীতে ঝড়ে প্রাণহানি—শিক্ষাবঞ্চিত শিশুদের নিয়ে উদ্বেগ, সহায়তার আশ্বাস প্রশাসনের আদালতের ‘অস্পষ্ট’ রায়কে ঢাল বানিয়ে পদোন্নতি ওহাব গ্রুপের সুবিধা, সরকারের ক্ষতি প্রায় ৫ কোটি টাকা মাদকবিরোধী অবস্থানের জেরে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ, পাল্টাপাল্টি বক্তব্য প্রকাশিত সংবাদের বিষয়ে প্রতিবাদ জানিয়েছে জব্বার – আজাদ ও এমারত সম্মিলিত পরিষদ পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নাটকীয় অভিযানে গ্রেফতার টিকা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই শিশুর মৃত্যু—আত্রাইয়ে চাঞ্চল্য, প্রশ্নের মুখে টিকাদান কার্যক্রম

আত্রাই ”এমএএম” কলেজে সংসদ সদস্যকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

আবু সুলতান আহমেদ,আত্রাই প্রতিনিধি:নওগাঁ জেলার আত্রাইয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৫১ নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের মাননীয় সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু মহোদয়ের শুভাগমন উপলক্ষে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে এ আয়োজনের উদ্যোগ নেয় কলেজ কর্তৃপক্ষ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা এলাকার উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডে সংসদ সদস্যের অবদানের কথা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু বলেন, “আত্রাই-রাণীনগর এলাকার সার্বিক উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নসহ জনগণের কল্যাণে সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”

আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সকলের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং এতে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :