1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন আশুলিয়ায় যুবক নিখোঁজ, থানায় জিডি আত্রাইয়ে বিলুপ্তপ্রায় দেশীয় মাছ ফিরিয়ে আনতে ৮ স্থানে ২৭১ কেজি পোনা অবমুক্ত বদলগাছীতে গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করতে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর বিচারসেবা নিশ্চিতে জেলা পর্যায়ে গ্রাম আদালতের আউটরিচ সভা অনুষ্ঠিত

আত্রাই কেন্দ্রীয় ছাত্রদল নেতার উদ্যোগে ইফতার ও দেশনেত্রীর রোগমুক্তির জন্য দোয়া মাহফিল

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ মার্চ, ২০২৫

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:নওগাঁ জেলার আত্রাই উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল (২৯ মার্চ) শনিবার উপজেলার (কেডিসি)চত্বরে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো.শামীম হোসেন এর উদ্যোগে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির নেতা গোলাম মোস্তফা খুশি,নওগাঁ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাগ, আজিজুল তাজ,সাংগঠনিক সম্পাদক বাদশা ও অন্যতম ছাত্রনেতা হানিফ।

উপস্থিত ছিলেন আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ শাখা ছাত্রদলের নেতা মো. রিফাত হাসান,মো. কাউসার হোসেন রিংকু,সিহাব,আরিয়ান আলমগীর, সাজু,ইমন,মো. নাজমুল হোসান,মো.আমান সোনার,মো.রাহুল,মো.লেমুন।

সেই সাথে আরও উপস্থিত ছিলেন মো.কামাল হোসেন সাধারণ সম্পাদক শ্রমিক দল,মো. হাফিজ আকন্দ যুবদলের সদস্য,মো. শাকিল আহ্বায়ক আত্রাই উপজেলা ছাত্রদল, সদস্য সচিব আদর,মো.সাদিক হোসেন,মো. সাখাওয়াত হোসেন শুভ,মো. ইলিয়াস হোসেন সহ উপস্থিত হয়েছিলো প্রায় ৫ থেকে ৬ শতাধিক মানুষ।

উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ মো. শামীম হোসেন বক্তৃতা দেওয়ার কালে বলেন, দেশে এখন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বিএনপি এ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। গত ১৭ বছরে বাংলাদেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে আমাদের অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন। হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের মানুষ নির্বাচন চায়। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র আরও শক্তিশালী হবে।দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :