1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
২৮২৩ ভোট পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ ভোটে নির্বাচিত হলেন কোষাধ্যক্ষ জিয়াউর রহমান আত্রাই ইউপি ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, টিডিআরের দায়িত্বে বহিরাগত! আগুনে পুড়ে ছাই স্বপ্ন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে আর্থিক সহায়তা নিয়ে মেয়র প্রার্থী খোরশেদ আলম মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের হয়রানির প্রতিবাদে আত্রাইয়ে মানববন্ধন, ক্ষোভে ফুঁসে উঠলেন ফারিয়া নেতারা আত্রাইয়ে হেরোইন ও নেশাজাতীয় ইনজেকশনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী প্রিন্স গ্রেফতার সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি ‘দ্য রেনেসাঁস ওভারসিজ’ দিচ্ছে নিরাপদ বিদেশ যাত্রার নিশ্চয়তা ধামসোনা ইউনিয়নে মেম্বার পদপ্রার্থী দেলোয়ার হোসেন মিন্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ের যুবক র‍্যাবের অভিযানে ৮৫ পিচ ইয়াবাসহ নাটোরে আটক গ্রেটার ঢাকা উইং (ওমান) কমিটি ঘোষণা, সভাপতি মনির–সাধারণ সম্পাদক আলী আশরাফ রবীন্দ্র স্মৃতিধন্য পতিসরে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন

আত্রাই ছিনতাইয়ের নাটক সাজিয়ে ধরা খেলো আ.লীগ নেতা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:নওগাঁ জেলার আত্রাই উপজেলায় পাওনাদারদের চাপ থেকে বাঁচতে ৭ লক্ষ টাকা ছিনতাইয়ের মিথ্যা নাটক সাজিয়েছেন স্থানীয় আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য বিপ্লব মেম্বারসহ তার দুই ভাই। তবে শেষ পর্যন্ত নিজেদের সাজানো ফাঁদেই আটকা পড়েছেন তারা।

ঘটনাটি ঘটে গত ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) রাত ৮টার দিকে। অভিযুক্তদের দাবি, ওইদিন রাতে উপজেলার “১২ বিঘা” নামক স্থানে তাদের চলন্ত মোটরসাইকেলের গতি রোধ করে পিছন থেকে আসা আরও ৪-৫টি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে জোরপূর্বক ৭ লক্ষ টাকা ছিনিয়ে নেয়।

তবে স্থানীয় সূত্র ও পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, পুরো ঘটনাটি সাজানো। এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “এখনও পর্যন্ত তারা থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি বা মামলা করেনি। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় আমরা খতিয়ে দেখছি।”সেই সাথে আরও বলেন, যদি এটি সাজানো নাটক হয় এবং আমরা তা তদন্তে পাই তাহলে নাটকবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকাবাসীদের অনেকে বলেন, এটি নতুন কিছু নয়। ২০০৫ সালেও বিপ্লব মেম্বারের ছোট ভাই সবুজ একইভাবে একটি ভুয়া ছিনতাই নাটক সাজিয়ে ধরা খেয়েছিল উপজেলার বেড়াহোসাইন গ্রামে। তারা অভিযোগ করেন, এসব ঘটনা শুধু প্রশাসনকে নয়, পুরো এলাকাকেও প্রশ্নবিদ্ধ করে তুলছে।সেই সাথে সাধারণ মানুষদের ভেতর ভয় কাজ করছে।

স্থানীয়দের দাবি, বারবার এমন প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের নাটক সাজিয়ে জনমনে বিভ্রান্তি না ছড়াতে পারে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :