1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই ৪০ বিদ্যালয়ের ২৪০ শিক্ষার্থীর অংশগ্রহণে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী শুরু আত্রাইয়ে সরকারি সম্পদ চুরির সময় ভ্যানসহ চেয়ারম্যান জনতার হাতে আটক আত্রাইয়ে শিক্ষার্থীকে পিটিয়ে জখম, বিচার চাওয়ায় বাদীর বাড়িতে হামলার অভিযোগ সরকারি অফিস সময়ে ব্যক্তিগত চেম্বারে স্বাস্থ্য সহকারী,সংবাদ প্রকাশের পর শোকজ আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে মারধর ও শোরুম লুট; হত্যার হুমকি আত্রাই আ.লীগ নেতার ছেলের বাল্যবিবাহ, বৌভাত বন্ধে গিয়ে হেনস্তার শিকার ইউএনওসহ প্রশাসন আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে বাধার মুখে মোবাইল কোর্ট,বর-কনেসহ আটক ৩ পরকীয়ার অভিযোগে স্বামীর মৃত্যুর দাবি, গ্রাম্য সালিশে ৪০ হাজার টাকা জরিমানায় মুক্তি আত্রাইয়ে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনসহ মোট ৯ জনের মরদেহ আসছে আগামীকাল

আত্রাই জয় বাংলা স্লোগান দেওয়ায় আটক ৩, জিজ্ঞাসাবাদে আরও ৫ জন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:নওগাঁ জেলা অদূরে আত্রাই থানার সামনে জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ার অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আরও পাঁচজনকে থানা হাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টার দিকে আহসানগঞ্জ ইউনিয়নের বেওলা বাজার ফুটবল মাঠে খেলা শেষে একটি ভ্যানে করে বাড়ি ফিরছিলেন কয়েকজন যুবক। ভ্যানটি আত্রাই থানা মোড়ে পৌঁছালে কিছু লোক হঠাৎ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিতে থাকে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃতরা হলেন—
১) মো. রব্বানী শেখ (১৯), পিতা মো. আবু বক্কর সিদ্দিক।২) মো. ইমরান শেখ (২০), পিতা মো. আফসার শেখ।৩) মো. মোফাজ্জল হোসেন (৩২), পিতা মৃত ছাবেদ আলী প্রাং, সাং কোলা কাসুন্দা, আত্রাই, নওগাঁ।

পুলিশ সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই শেষে প্রমাণিত হয়েছে যে এই তিনজনই স্লোগান দিয়েছে। বর্তমানে তারা থানা হাজতে রয়েছে।

এ ছাড়া একই ভ্যানে আরও পাঁচজন কিশোর ছিল। তারা হলো—১) মো. আবু জার মাশরাফি (১৩), পিতা মো. জয়নাল আবেদীন মণ্ডল।২) মো. আরাফাত প্রাং (১৫), পিতা মো. আব্দুল হান্নান প্রাং।৩) মো. আলিফ হোসেন (১৪), পিতা মো. খাজা মণ্ডল।৪) মো.হাসিবুল হাসান (১৫), পিতা মো. আশরাফুল ইসলাম ৫) মো. এম ইমতিয়াজ মাশরাফি (১৪), পিতা মো. আলতাফ হোসেন।

তাদের বিষয়ে পুলিশ জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কোনো স্লোগান দেয়নি বলে জানা গেছে। তবে বয়স যাচাই-বাছাইসহ অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে আত্রাই থানার দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :