1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আশুলিয়ায় যুবক নিখোঁজ, থানায় জিডি আত্রাইয়ে বিলুপ্তপ্রায় দেশীয় মাছ ফিরিয়ে আনতে ৮ স্থানে ২৭১ কেজি পোনা অবমুক্ত বদলগাছীতে গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করতে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর বিচারসেবা নিশ্চিতে জেলা পর্যায়ে গ্রাম আদালতের আউটরিচ সভা অনুষ্ঠিত ঢাকা প্রেসক্লাবকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদানের চেক হস্তান্তর সাভারে আমিনবাজার ফাঁড়ির ইনচার্জ জাকির জেলার শ্রেষ্ঠ এসআই ১৬ বছর দখলে থাকা সরকারি কর্মচারির জমি জোরপূর্বক দখলের চেষ্টা, কিসমত গুনটিতে উত্তেজনা আত্রাই ধর্ষণ মামলায় আ.লীগ নেতা নাজিমুদ্দিন গ্রেপ্তার সরকারি সম্পদ চুরির অভিযোগে সংবাদ প্রকাশ,দুই সাংবাদিকসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা ইনকিলাবে সংবাদ প্রকাশের পর স্বাস্থ্য সহকারী হাবিবুর রহমানের বদলি

আত্রাই জামায়াতে-ইসলামীর সুধী সমাবেশে জনস্রোত,ভেদাভেদ ভুলে সুন্দর দেশ গড়ার আহ্বান

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪


মো. শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:
মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহতায়ালার সন্তুষ্টি লাভ- এই ভিশন নিয়ে জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গত ২৫ ডিসেম্বর, রোজ বুধবার নওগাঁ জেলার আত্রাই উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার আয়োজনে এক সুধী সমাবেশ ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সুধী সমাবেশে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে হাজার হাজার জনতা,আর এতেই নিমিষেই জনস্রোত নামে সমাবেশ স্থলে,কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সমাবেশ স্থল।গত বুধবার বিকেলে উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে এই সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খবিরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন, সুপ্রিম কোর্টের ব্যারিস্টার আ.স.ম শাহরিয়ার কবির। তিনি বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকার সব টাকা বিদেশে পাচার করে দেশের ব্যাংকগুলোকে ধ্বংস করে পালিয়ে গিয়েছে, তারা এখনো সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করছে।তাই আসুন আমরা সবাই এক সঙ্গে মিলেমিশে সব ধরনের ভেদাভেদ ভুলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি।’ 
 
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ ইসলামী ব্যাংক পিএলসি শাখার এস.এ, ভি,পি,ম্যানেজার আবু সাঈদ আব্দুল্লাহ,ঢাকা জেলা উত্তরের ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি এ্যাড: আ: রাকিব,রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সাবেক সভাপতি প্রকৌশলী এনামুল হক ও পাঁচুপুর ইউনিয়ন জামায়াতের সেক্রটারী আব্দুর রশিদ।এছাড়া উপজেলা, ইউনিয়নসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে খবিরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে নামাজ প্রশিক্ষণ,কুরআন শিক্ষা ও সীরাত পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা প্রদান এবং এর মধ্য থেকে ওমরা হজে মনোনিত তিনজনের নাম ঘোষণা করা হয়।

সার্বিক ব্যাবস্হাপনায় ছিলেন,আশাদুল্লাহ আল গালিব
নায়েবে আমীর জামায়াত ইসলামি,আত্রাই উপজেলা।
উপস্থাপনায় ছিলেন -মুহা: তোজাম্মেল হক সহঃ সেক্রেটারি, আত্রাই উপজেলা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :