1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভটভটি চালকের মর্মান্তিক মৃত্যু দখল-দূষণে বিপর্যস্ত আত্রাই নদী—কথিত সাংবাদিকদের ‘ম্যানেজ’ করে অবৈধ স্থাপনা নির্মাণের গুরুতর অভিযোগ আত্রাই শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ আত্রাইয়ে জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী তাণ্ডব—ধান কেটে লুট, চাঁদা দাবি; মামলার ২ নম্বর আসামী গ্রেফতার রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক এসএসসি ২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের প্রেরণা জোগাতে উপকরণ বিতরণ: চকপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে ব্যতিক্রমী উদ্যোগ সিসিটিভিতে ধরা বেপরোয়া কাণ্ড: মাদকাসক্ত সাভার সাব-রেজিস্ট্রারের চড়ে অপমানিত নকল নবিশ মিজান আত্রাই মাদকবিরোধী অভিযানে ২২ লিটার চোলাই মদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার আত্রাই মিথ্যা অপবাদে অবৈধ সালিশ বৈঠকের মাধ্যমে অর্থ আদায়,ইউএনও’র কাছে লিখিত অভিযোগ রাণীনগরে বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বরখাস্ত

আত্রাই জুয়ার আসর থেকে মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার, বিএনপি-যুবদলের নেতাসহ আটক-০৩

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:নওগাঁর জেলার আত্রাই উপজেলায় জুয়ার আসর থেকে বিএনপি-যুবদল নেতাসহ ৩ জনকে আটক করেছে সেনাবাহিনীর একটি টহল টিম। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আটককৃতদের সোমবার (৪ আগষ্ট) দুপুরের দিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কাউছার আলম।

এর আগে রোববার ০৩ আগষ্ট দিবাগত রাত সাড়ে দশটায় উপজেলার ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।সেই সাথে ওই দিন রাতেই তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার সাহাগোলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ভবানীপুর গ্রামের মৃত খয়ের সরদারের ছেলে কামাল সরদার (৪০) একই ইউনিয়ন যুবদলের সভাপতি ও মিরাপুর গ্রামের সমসের আলীর ছেলে এরশাদ আলী (৫২) এবং ভবানীপুর গ্রামের মৃত ইউসুফ আলী সরদারের ছেলে আওয়ামীলীগের কর্মী ফারুখ সরদার (৩৮)।

জানা যায়, উপজেলার ভবানীপুর এলাকায় তাসের মাধ্যমে জুয়া খেলা হচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত আনুমানিক সাড়ে দশটায় আত্রাই-রাণীনগর এলাকায় দায়িত্বরত সেনাবাহিনীর একটি টহল টিম সেখানে অভিযান পরিচালনা করে। অভিযান কালে দেশীয় অস্ত্রসহ উপরোক্ত তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম তাস জব্দ করা হয়।

পরবর্তীতে ওই দিন রাত ১২টা ৫ মিনিটে আটককৃতদের থানায় সোপর্দ করেন সেনাবাহিনীর সদস্যরা।

আটককৃতদের দলীয় পরিচয় জানার জন্য উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিনকে মুঠোফোনে কল দেওয়া হলে উনি কামাল ও এরশাদের দলীয় পরিচয় নিশ্চিত করেন।তিনি আরও আলেন তাদের আটকের কথা শুনেছি।সাংগঠনিক ভাবে আলোচনা ও যাচাই করে তাদের বিরুদ্ধে পরবর্তীতে করণীয় ঠিক করা হবে।

সেনাবাহিনীর পক্ষ থেকে তিনজনকে হস্তান্তর করা হয়েছে বিষয়টি নিশ্চিত করে আত্রাই থানার ওসি (তদন্ত) কাউছার আলম মুঠোফোনে বলেন, তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র চাপাতিসহ মোট ৮ টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দস্যুতার চেষ্টা মামলায় আটক দেখিয়ে সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :