1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই নাশকতা মামলায় শ্রমিকলীগের সভাপতি বিপ্লব গ্রেফতার আত্রাই প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় যুবক আটক,চেয়ারম্যানের বিরুদ্ধে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নওগাঁ জেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত সন্তানদের সব জমিজমা লিখে দিয়েও বাড়িতে ঠাঁই হলো না বৃদ্ধা মায়ের! ন্যায়বিচারের আশায় থানায় আসলেন অসহায় মা উজিরপুরে মসজিদের হিসাব চাওয়ায় হামলার অভিযোগ: আহত সাংবাদিক, হাইকোর্টে রিট আশুলিয়ায় জিয়ার শাহাদাতবার্ষিকী পালন রক্তের সংকটে ভরসা ‘রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন’, হাজারো মানুষের জীবন রক্ষায় তরুণদের উদ্যোগ আত্রাইয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আত্রাই উপজেলাসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. নাহিদুল ইসলাম বিপ্লব আত্রাইয়ে একই স্থানে বারবার ছিনতাই-ডাকাতি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

আত্রাই থানার অফিসার ইনচার্জের বুদ্ধিমত্তায় উদ্ধার হলো ১৩টি গরু, গ্রেপ্তার-০১

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:নওগাঁ জেলার রাত্রে উপজেলার মনিয়ারী ইউনিয়নের নিকটস্থ নৈতিক গ্রামে গেরস্থের গোয়াল ঘরের তালা ভেঙে আটটি গরু চুরির ঘটনা ঘটেছিল। এ ঘটনা ঘটেছিল ১৪ মার্চ দিবাগত রাত্রি রোজ বৃহস্পতিবার।
জানা যায় প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে গোয়াল ঘরে গোয়াল ঘরে গরু রেখে ঘুমিয়ে পড়েন গেরস্থ।

ভোরে ফজরের নামাজ শেষ করে গোয়াল ঘরের যেয়ে দেখেন তালাভাঙ্গা, ঘরে কোন গরু নেই।এরপর চারপাশে অনেক খোঁজাখুজির পর কোথাও গরু না পেয়ে না পেয়ে গত ১৫ মার্চ রোজ শুক্রবার একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী খোরশেদ আলম।

পরবর্তীতে অভিযোগটি আমলে নিয়ে দ্রুত কাজ শুরু করেন আত্রাই থানার অফিসার্স ইনচার্জ শাহাবুদ্দিন ও একটি চৌকোস দল।তথ্য প্রযুক্তির সহায়তায় ও নিজেদের ত্নীক্ষ মেধা কাজে লাগিয়ে গতকাল (২২ মার্চ) রোজ শনিবার, উপজেলার দিঘীরপাড় গ্রামের মৃত রসন আলীর ছেলে ছোটন প্রামাণিক (২৮) কে গ্রেফতার করে পুলিশ।

ছোটনের দেওয়া তথ্য মতে বগুড়া জেলার কাহালু উপজেলার পীলকুঞ্জ গ্রামের আবুল হোসেন শাহ্ ছেলে মো. গফুর হোসেন শাহ্’র বাড়ীর গোয়ালঘর থেকে ১৩টি গরু উদ্ধার করে পুলিশ।এ সময় বাড়ীতে কাউকে পায়নি পুলিশ। উদ্ধার হওয়া গরুর মধ্যে ছিলো ৩টি ষাঁড় গরু ও ১০টি গাইগরু।উদ্ধার হওয়া গরু গুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫/১৬ লক্ষ টাকা হবে বলে জানা যায়।

এবিষয়ে আত্রাই থানার অফিসার্স ইনচার্জ বলেন,অভিযোগটি হাতে পাওয়ার পর থেকেই আমরা কাজ শুরু করেছিলাম।তথ্য প্রযুক্তি ও আপনাদের সকলের একান্ত সহযোগিতায় চুরি হওয়া গরু গুলো আমরা উদ্ধার করতে পেরেছি।তিনি আরও বলেন,উদ্ধার হয় গরুগুলোর মাঝ থেকে পাঁচটি গরু তার বলে সনাক্ত করতে পেরেছে ভুক্তভোগী খোরশেদ হোসেন।এখনো বাকি আটটি গরুর কোন মালিকের সন্ধান পাওয়া যায়নি।এগুলো গরুর মালিকদের সন্ধান পাওয়া গেলে আমরা আইনী প্রক্রিয়ার মধ্য দিয়ে মালিকদের হাতে গরু গুলো বুঝিয়ে দেব।সেই সাথে বলেন যারা আত্রাইয়ের মাটিকে অশান্ত করার চেষ্টা করবে এবং আত্রাই বাসীর জানমালের ক্ষতি করার চেষ্টা করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না।তাদের আইনের আওতায় এনে উপযুক্ত সাজার ব্যবস্থা করা হবে।

আত্রাই উপজেলা কয়েক বছর যাবৎ একের পর এক ধারাবাহিকভাবে গরু চোরের ঘটনা ঘটে আসছে।তবুও চক্রের কাউকে এ পর্যন্ত আনতে পারেনি প্রশাসন।এলাকাবাসীরা বলছেন, আজই প্রথম আমাদের থানার এই নতুন ওসি সাহেব চোর চক্রের সদস্যকে গ্রেফতার করতে পেরেছেন এবং চুরি হওয়া গরু গুলো উদ্ধার করতে সক্ষম হয়েছেন আমরা এলাকাবাসী উনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
চুরি হওয়া গরুর উদ্ধার ও চর চক্রের সদস্য গ্রেপ্তার হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :