1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর আত্রাইয়ে মৎস্য ও পশুখাদ্যের দোকানে অভিযানে অর্থদণ্ড শিক্ষার্থীদের ক্ষোভের মুখে জাবি স্কুল-কলেজ, অতিরিক্ত ফি সমন্বয়ের আশ্বাস

আত্রাই থানার চার এসআইকে বিভিন্ন স্থানে বদলি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি: নওগাঁ জেলার আত্রাই থানা থেকে চারজন উপপরিদর্শককে (এসআই) জেলার বিভিন্ন থানা ও পুলিশ ইউনিটে বদলি করা হচ্ছে। ইতোমধ্যে তাদের নতুন কর্মস্থলে পদায়নের বিষয়ে সংশ্লিষ্ট প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে এসআই সেলিমকে পাবনা জেলায়, এসআই শাহাজুলকে নওগাঁর ভীমপুর পুলিশ তদন্তকেন্দ্রে, এসআই গোলাম মোস্তফাকে মহাদেবপুর থানায় এবং এসআই ইউনুফকে নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিএসবি)-তে বদলি করা হচ্ছে।

পুলিশের নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে কর্মকর্তাদের কর্মস্থল পরিবর্তন করা হয়ে থাকে। এর মাধ্যমে বিভিন্ন ইউনিটে জনবল পুনর্বিন্যাস ও দায়িত্ব বণ্টন করা হয়।

আত্রাই থানায় দায়িত্ব পালন করা এসব কর্মকর্তাকে নতুন কর্মস্থলে যোগদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :