1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আমার স্কুল ক্রীড়া চক্র ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন পলাশবাড়ী উদয়ন সংঘ নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে সাভারে মহাসড়ক ও সরকারি জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান সাভারে সন্ত্রাসী হামলায় বাক প্রতিবন্ধী যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে দোয়া মাহফিল অনুষ্ঠিত খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে দোয়া মাহফিল অনুষ্ঠিত সাভারে ছাত্রদলের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ আশুলিয়ায় স্বামীর টাকা পয়সা নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে উধাও গৃহবধূ খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে আশুলিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত  এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন আত্রাই আওয়ামী এমপির ছত্রছায়ায় আঙুল ফুলে কলাগাছ ওহিদুর-জলিল: অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

আত্রাই নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ভূয়া MBBS ডাঃ হামিদুলসহ ২৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:মহান বিজয় দিবসের মতো জাতির সর্বোচ্চ গৌরবের দিনে নওগাঁর আত্রাই উপজেলায় সংঘটিত হয়েছে এক চরম রাষ্ট্রদ্রোহী ও উসকানিমূলক ঘটনা। সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে দেশবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিল বের করে আইন, রাষ্ট্র ও জননিরাপত্তাকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। এই দুঃসাহসিকতা শুধু আইন লঙ্ঘন নয়—এটি পরিকল্পিতভাবে জনমনে আতঙ্ক ছড়ানোর নগ্ন অপচেষ্টা।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, গত ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আত্রাই উপজেলার বান্দায়খাড়া ব্রিজ এলাকায় মিছিল করে। দেশবিরোধী স্লোগানে মুখর এই মিছিল মুহূর্তেই এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। সাধারণ মানুষ আতঙ্কে দোকানপাট বন্ধ করতে বাধ্য হয়—যা প্রমাণ করে এই মিছিল ছিল সম্পূর্ণভাবে সন্ত্রাসী মানসিকতার বহিঃপ্রকাশ।

আরও উদ্বেগজনক বিষয় হলো—ঢাকায় ইনকিলাব মঞ্চের প্রধান ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার রেশ কাটতে না কাটতেই নিষিদ্ধ দলের এমন উগ্র তৎপরতা। সচেতন মহলের মতে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং রাষ্ট্রকে অস্থিতিশীল করার সুপরিকল্পিত নীলনকশার অংশ। আইনশৃঙ্খলা বাহিনী যদি এখনই কঠোর না হয়, তাহলে যেকোনো সময় বড় ধরনের নাশকতা ঘটানোর আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

এই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের দায় এড়ানোর সুযোগ নেই। ঘটনার পর প্রশাসন অবশেষে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। সন্ত্রাস দমন আইনে আত্রাই উপজেলার আলোচিত ভূয়া এমবিবিএস ডাক্তার, ভোঁপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও হত্যা মামলার আসামি মো. হামিদুল ইসলামসহ মোট ২৭ জনের বিরুদ্ধে গত ১৭ ডিসেম্বর মামলা দায়ের করা হয়েছে।উক্ত মামলার আসামীরা হলেন-

১. শ্রী নৃপেনন্দ্রনাথ দত্ত দুলাল (৬০), পিতা মৃত- নগেন্দ্রনাথ দত্ত, সাং- সাহেবগঞ্জ,২. মোঃ আফছার আলী (৫৫), পিতা-মোঃ মজিবর রহমান, সাং- সাহেবগঞ্জ,৩. মোঃ চৌধুরী গোলাম মোস্তফা বাদল (৫২), পিতা-মৃত মেহের আলী, সাং-সাহেবগঞ্জ,৪. মোঃ হাফিজুর রহমান (৪০), পিতা-মৃত সুলতান শেখ, সাং- সাহেবগঞ্জ,

৫. মোঃ মাজেদুল ইসলাম (৫৮), পিতা মৃত- জসমত আলী, সাং- সাহেবগঞ্জ সরদার পাড়া,৬. মোঃ নাহিদ ইসলাম বিপ্লব (৫০), পিতা মৃত নুরুল ইসলাম, সাং- জাত আমরুল,৭. মোঃ নাজমুল হক নাদিম (৪৮), পিতা মোঃ সৈয়দ আলী মাষ্টার, সাং-গণ্ডগোহালী,৮. মোঃ গহর আলী (৫৫), পিতা-অজ্ঞাত, সাং-শিমুল কুচি,৯. মোঃ নুরুল আমীন সরদার (৫২), পিতা-অজ্ঞাত, সাং-খনজর,১০. শ্রী মরুন কুমার সরদার (৪৫), পিতা- অজ্ঞাত, সাং-সাহেবগঞ্জ,

১১. মোঃ ফিরোজ মাস্টার (৪০), পিতা-মোজাম্মেল ওরফে মোজাম সাং- সাহেবগঞ্জ,
১২. মোঃ কুদ্দুস হোসেন (৩৮), পিতা- মোঃ জামাল (সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি আত্রাই থানা) সাং- বিলগলিয়া,১৩. মোঃ রাফিউল ইসলাম (৩৪) পিতা- মোঃ জামাল ফৌজদার সাং- নবাবের তাবু,১৪. মোঃ হাসান আলী মেম্বার (৪২) পিতা- মৃত কলিম উদ্দিন সাং- দমনন্তবাড়িয়া,

১৫. মোঃ সেন্টু আহসান (৩৬) পিতা- মোঃ মনসুর মন্ডল, সাং-ভর তেঁতুলিয়া,১৬. মোঃ হামিদুল ইসলাম (৪৫) পিতা-মৃত বাহার উদ্দিন, সাং ভর-তেতুলিয়া,
১৭. রবিউল ইসলাম চঞ্চল (৩৮) (সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আত্রাই থানা) পিতা- মোঃ মোতালেব হোসেন সাং- ক্যাপবপাড়া,১৮. মাহাদী মসনদ স্বরুপ (৩৬) (উপজেলা ছাত্রলীগের সভাপতি আত্রাই থানা) পিতা- অজ্ঞাত, সাং- সাহেবগঞ্জ,১৯. মোস্তফা কামাল ওরফে আবু হেনা (৪২) (উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আত্রাই থানা) পিতা- অজ্ঞাত সাং-ঘোষপাড়া,

২০. মোঃ মুকুল (৪৭) পিতা- মৃত পরপ উল্লাহ সাং- জয়সাড়া (মধ্যপাড়া),২১। মোঃ ফকরুল হোসেন ফিটু (৩৫) মোঃ আব্দুল খালেক, সাং- বিশা।২২. মোঃ মাসুদ রানাং (২৩), পিতা-মোঃ রতন মেম্বার, সাং- নওদুলী,২০. মোঃ শফিকুল ইসলাম স্নাকী (৩০), পিতা-মোঃ আব্দুর রাজ্জাক, সাং-সাহেবগঞ্জ,২৪. মোঃ সাজ্জাদ চৌধুরী রিপন (৩৫), পিতা-মোঃ গোলাম মোস্তফা চৌধুরী বাদল, সাং-সাহেবগঞ্জ,

২৫. মো. সাইদুর ইসলাম কালু্যু(৩৫), পিতা-মোহাম্মদ আলী, সাং- তিলাবাদুরী (বিলপাড়া), ২৮. যোঃ বিপ্লব সরদার (৩৪), পিতা-মৃত মোঃ মোজাম্মেল আলী, সাং-বান্দাইখাড়া,২৬. মোঃ মিজানুর রহমান (৪৫), পিতা-মৃত মোজাহার আলী, সাং- বান্দাইখাজা,২৭. মোঃ ফখরুল ইসলাম সেন্টু (৩৫) পিতা- আব্দুল খালেক বিশা, সাং- বান্দাইখাজ্য, সর্ব খানা-আত্রাই, জেলা-নওগাঁ।

বিঃদ্রঃ অজ্ঞাতনামা ৩৫/৪০ জন।

দীর্ঘদিন ধরে নিষিদ্ধ সংগঠনের দাপট, প্রকাশ্য ঘোরাফেরা ও উসকানিমূলক কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী এবার কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তারা স্পষ্টভাবে বলছেন—মামলা করেই দায়িত্ব শেষ নয়; দ্রুত গ্রেপ্তার, কঠোর জিজ্ঞাসাবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিজয়ের দিনে যারা রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়ায়, তাদের প্রতি কোনো ধরনের নমনীয়তা দেখানো মানে দেশ ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :