1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
পরকীয়ার অভিযোগে স্বামীর মৃত্যুর দাবি, গ্রাম্য সালিশে ৪০ হাজার টাকা জরিমানায় মুক্তি আত্রাইয়ে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনসহ মোট ৯ জনের মরদেহ আসছে আগামীকাল নতুন কুঁড়িতে সফল আত্রাইয়ের কিশোরদের উষ্ণ অভ্যর্থনা, সনদপত্র প্রদান আত্রাই প্রতিবেশীদের রোষানলে অসহায় বাণুর পানিবন্দি জীবন হিলি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি গোলাম রাব্বানী,সাধারণ সম্পাদক সোহেল রানা সংকট অনেক তবুও ৩১ দফার আলোকে সফলতার ট্র্যাকেই তারেক রহমানের সরকার ; পারভেজ মোহাম্মদ চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার, দুদকের মামলায় কারাগারে কামাল আত্রাই জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা,বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ আত্রাই ২০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

নওগাঁয় এক রাতেই পরিবারের সকল সদস্যদের জা’বাই করে হ’ত্যা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬


মো.শিফাত মাহমুদ ফাহিম বিশেষ প্রতিনিধি:
নওগাঁ জেলার নিয়ামতপুরে এক হৃদয়বিদারক ও নির্মম হত্যাকাণ্ডে একই পরিবারের চার সদস্যকে গলা কেটে হত্যা করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) গভীর রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে ঘটে এ মর্মান্তিক ঘটনা, যা পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন—নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), তার স্ত্রী পপি সুলতানা (২৫), তাদের নয় বছরের ছেলে পারভেজ এবং মাত্র তিন বছরের কন্যা সাদিয়া আক্তার। একসাথে একটি পরিবারের চারটি প্রাণ এমন নৃশংসভাবে ঝরে পড়ায় স্তব্ধ হয়ে গেছে গ্রামবাসী।

স্থানীয়রা জানান, গভীর রাতে কখন, কীভাবে এই ভয়ংকর ঘটনা ঘটেছে তা কেউ বুঝতে পারেনি। ভোরে ফজরের নামাজের পর বাড়ির দরজা খোলা দেখে সন্দেহ হলে প্রতিবেশীরা ভেতরে ঢুকে রক্তাক্ত নিথর দেহগুলো পড়ে থাকতে দেখেন। সেই দৃশ্য যেন এখনও তাড়া করে ফিরছে প্রত্যক্ষদর্শীদের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ।

গ্রামজুড়ে চলছে কান্নার রোল। স্বজন হারানোর বেদনায় পপি সুলতানার বাবা মোয়াজ্জেম হোসেন বারবার ভেঙে পড়ছেন। কাঁদতে কাঁদতে তিনি বলেন, “আমার মেয়ে, জামাই আর ছোট ছোট নাতি-নাতনিদের যারা এভাবে হত্যা করেছে, তাদের আমি ফাঁসি চাই।”

এলাকাবাসীর ধারণা, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে প্রকৃত কারণ এখনও অজানা।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে, মৃত্যুর সঠিক কারণ পরে জানানো হবে।

এক রাতেই একটি পরিবারের সব স্বপ্ন, হাসি আর ভালোবাসা রক্তের স্রোতে ভেসে গেল—এ যেন পুরো নিয়ামতপুরবাসীর হৃদয়ে নাড়া দেওয়া এক বেদনাবিধুর অধ্যায়। এখন সবার একটাই দাবি—এই নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :