1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আশুলিয়ায় জিয়ার শাহাদাতবার্ষিকী পালন রক্তের সংকটে ভরসা ‘রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন’, হাজারো মানুষের জীবন রক্ষায় তরুণদের উদ্যোগ আত্রাইয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আত্রাই উপজেলাসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. নাহিদুল ইসলাম বিপ্লব আত্রাইয়ে একই স্থানে বারবার ছিনতাই-ডাকাতি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ধামসোনা ইউনিয়নে সেবার অন্য নাম আবুল কালাম আজাদ, মানবিক কর্মকাণ্ডে মুগ্ধ এলাকাবাসী কাস্টমস কর্মকর্তার বহনকারী সিএনজির গতিরোধ ও হত্যাচেষ্টার অভিযোগ,মামলা দায়েরের প্রস্তুতি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেফ রোড ফাইটার সাংবাদিক তারিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ি আটকে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের সহায়তায় রক্ষা

আত্রাই প্রেমিকার আত্মহত্যা, প্রেমিক মোহন গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

মোঃ সোহেল রানা জেলা (নওগাঁ) প্রতিনিধি :নওগাঁ জেলার আত্রাই উপজেলায় এক যুবতীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। জানা গেছে, আত্মহত্যাকারী যুবতী মোছাঃ রিতু আক্তার (১৮) উপজেলার পাঁচুপুর ইউনিয়নের খনজোর গ্রামের মোঃ রফিকুল ইসলামের মেয়ে।সে একজন শিক্ষার্থী,বর্তমানে সে অনার্স ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।

তথ্যসূত্রে জানা যায়, একই উপজেলার বিশা ইউনিয়নের অন্তর্গত ইসলামগাতী গ্রামের মানিক চন্দ্র প্রামাণিকের ছেলে শ্রীঃ মোহন চন্দ্র প্রামানিক (৩৫) এর সাথে নবম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় মোহন এর কাছে প্রাইভেট পড়ার সূত্রে দুজনের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মোহন বর্তমানে পল্লী সঞ্চয় ব্যাংক আত্রাই শাখায় কর্মরত। তাদের অস্বাভাবিক প্রেমের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক;ভাবে অশান্তি বিরাজ করছিল। এমনকি তারা দুজন গতকাল ও দেখা করেছিল বলে জানা যায়।

বিষয়টি নিয়ে, রিতুর পরিবারে চরম অশান্তি বিরাজ করছিল। রিতুর মা গতরাতে মেয়ের সাথে একই ঘরে ছিলেন। অদ্য ১২ এপ্রিল সকাল ছয়টা নাগাদ সংসারের কাজকর্মের জন্য রিতুর মা ঘর থেকে বের হয়। তার কিছুক্ষণ পরেই রিতু ঘরের দরজা আটকিয়ে দেয়। অনেক ডাকাডাকির পরও কোন সাড়া না পাওয়ায়, রিতুর বাবা সহ অনেকেই ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে দেখতে পায়, ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় সে রয়েছে।মেয়ের ঝুলন্ত লাশ দেখে রিতুর বাবা-মা শোকে বাকরুদ্ধ হয়ে যায় এবং এলাকায় ততক্ষণিক নেমে আসে শোকের ছায়া।

এ বিষয়ে আত্রাই থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন বলেন, আমাদের কাছে খবর আসা মাত্র আমরা ঘটনাস্থলে যেয়ে লাশ উদ্ধার করি এবং ময়না- তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করি।সেই সাথে অভিযুক্ত ছেলে (মোহন) আসামী করে থানায় একটি হত্যা মামলা রেকর্ড করা হয়।আসামীকে দ্রুত গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়।সেই সাথে তিনি আরও বলেন,আমরা প্রাথমিক ভাবে জানতে পারি মোহন মেয়েটির গৃহশিক্ষক হিসাবে দীর্ঘ দিন যাবৎ প্রাইভেট পড়াইতেন আর সেখান থেকে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।সে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে মেয়েটিকে বিয়ে করতো চায়।তবে এগুলো কোনো কথা না রাখায় মেয়েটি রাগে ক্ষোভে আত্মহত্যা করে।ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে মেয়েটির আত্মহত্যার আসল রহস্য আপনাদের জানাতে পারবো।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :