1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার পেলেন কবি জিয়া হক নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে সাভারে ঢাকা জেলা ছাত্রদল সভাপতি তমিজ উদ্দিনের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন শ্রমিক আন্দোলনে বিশৃঙ্খলা ঠেকাতে রাজপথে মঞ্জুরুল ইসলাম প্রাণিসম্পদ খাতের উৎপাদন ব্যয় কমাতে গবেষণার তাগিদ বিএলআরআইয়ের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শেষ সাভারে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত প্রধান অতিথি ছিলেন মেয়র পদপ্রার্থী খোরশেদ আলম এসআই কামরুল হাসানের নেতৃত্বে সাভারে ১৭২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সাভারে পৈতৃক জমি দখলচেষ্টা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আশুলিয়ায় ‘শরীফ বায়তুল মামুর’ দরবার শরীফে ২৮তম বাৎসরিক ওরশ অনুষ্ঠিত বিরুলিয়ায় ১৪টি পূজামণ্ডপে অর্থ সহায়তা, নিরাপত্তা নিশ্চিতে বিএনপি নেতা আমির শিরালী সাভারে লুঙ্গি পরে ডিবির অভিযান, এস আই শাহাদাতের নেতৃত্বে অস্ত্রসহ আটক ৩

আত্রাই বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত—জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ,মেলা ও অলিম্পিয়াডের বর্ণিল আয়োজন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে ধারণ করে নওগাঁ জেলার আত্রাই উপজেলায় শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২৬। দুই দিনব্যাপী এই আয়োজন উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে সৃষ্টি হয়েছে এক উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মো. আব্দুল্লাহ আল মামুন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিজ্ঞানভিত্তিক জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে, যাতে ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আলাউল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সরকার বিজ্ঞানমনস্ক জাতি গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় উপজেলা পর্যায়ে এই ধরনের বিজ্ঞান মেলা ও প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে, যা শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি বিকাশে সহায়ক হবে।

৮-৯ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত এই আয়োজনে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রজেক্ট ও প্রযুক্তিনির্ভর মডেল প্রদর্শন করছে, যা দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। পাশাপাশি বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের জ্ঞান ও মেধার পরিচয় দিচ্ছে।

আয়োজকরা জানান, এই আয়োজনের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানভিত্তিক শিক্ষা বিস্তার করা, গবেষণামূলক চিন্তা জাগ্রত করা এবং প্রযুক্তির সঠিক ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসন, আত্রাই এই আয়োজন বাস্তবায়ন করছে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আগ্রহী করে তুলবে এবং ভবিষ্যতে একটি জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর উন্নত বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :