1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আশুলিয়ায় জিয়ার শাহাদাতবার্ষিকী পালন রক্তের সংকটে ভরসা ‘রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন’, হাজারো মানুষের জীবন রক্ষায় তরুণদের উদ্যোগ আত্রাইয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আত্রাই উপজেলাসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. নাহিদুল ইসলাম বিপ্লব আত্রাইয়ে একই স্থানে বারবার ছিনতাই-ডাকাতি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ধামসোনা ইউনিয়নে সেবার অন্য নাম আবুল কালাম আজাদ, মানবিক কর্মকাণ্ডে মুগ্ধ এলাকাবাসী কাস্টমস কর্মকর্তার বহনকারী সিএনজির গতিরোধ ও হত্যাচেষ্টার অভিযোগ,মামলা দায়েরের প্রস্তুতি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেফ রোড ফাইটার সাংবাদিক তারিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ি আটকে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের সহায়তায় রক্ষা

আত্রাই ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত, জামায়াত নেতার সহযোগিতায় পলায়ন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:নওগাঁর আত্রাই উপজেলায় ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।নিহত ব্যক্তির নাম মো. আজিজ হোসেন (৬০)।

স্থানীয় সূত্রে জানা যায়,আজ (১৮ আগস্ট) সোমবার আনুমানিক সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় উপজেলার বিশা ইউনিয়নের নিকটস্থ তেজনন্দি ভাটোপাড়া গ্রামে পারিবারিক কলহকে কেন্দ্র করে চাচা আজিজ ও ভাতিজা বাবুর মাঝে কথা কাটাকাটি শুরু হয়।এর এক পর্যায়ে ভাতিজা উত্তেজিত হয়ে চাচাকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করলে চাচা ঘটনাস্থলে নিহত হন।

এ ঘটনার পর অভিযুক্তদের এলাকা ছেড়ে দ্রুত পালিয়ে যেতে সহযোগিতা করেছে ওই এলাকার ওয়ার্ড জামায়াতের সভাপতি খালেক।এলাকাবাসী অভিযুক্তদের গ্রেফতার সহ জামায়াতে নেতাকে ও আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছে।

এলাকাবাসী বলেন,আজিজার রহমান আজিজ (৬৫), পিতা- মৃত- আমির উদ্দিন, সাং-তেজনন্দী ভাটো পাড়া , থানা – আত্রাই, জেলা – নওগাঁ।নিহতের ঝাড়ের বাঁশ তার ভাতিজা মোঃ বাবু প্রাং এর খড়ের পালার উপর হেলে যায়। বাঁশটি তার ভাতিজা কাটতে গেলে তার চাচা মৃত আজিজার রহমান আজিজ বাঁশটি কাটতে নিষেধ করে।এনিয়ে এক পর্যায়ে কথার কাটাকাটি শুরু হয়। কথার কাটাকাটি এক পর্যায়ে ভাতিজা বাবু প্রামাণিক তার চাচা মৃত আজিজার রহমান আজিজকে বাঁশ দিয়ে তার শরীরে আঘাত করলে ঘটনাস্থলে তিনি মৃত বরণ করেন।

বিষয়টি নিয়ে আত্রাই থানার অফিসার্স ইনচার্জ ওসি আব্দুল মান্নান বলেন,খবর পেয়ে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।ঘটনার সাথে জড়িত ভাতিজাকে আটক করার চেষ্টা চলছে।সেই সাথে জামায়াতে নেতার বিষয়টি ও গুরুত্বের সাথে দেখা হচ্ছে ঘটনাটির সাথে সম্পৃক্ততা থাকলে তাকে ও আইনের আওতায় নিয়ে আসা হবে। অফিসার ইনচার্জ আরও বলেন, লাশটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে এবং এলাকা উত্তেজনা বিরাজ করছে।

বিঃদ্রঃ লাল বৃত্তে জামায়াতে নেতা খলিল।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :