1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই নাশকতা মামলায় শ্রমিকলীগের সভাপতি বিপ্লব গ্রেফতার আত্রাই প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় যুবক আটক,চেয়ারম্যানের বিরুদ্ধে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নওগাঁ জেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত সন্তানদের সব জমিজমা লিখে দিয়েও বাড়িতে ঠাঁই হলো না বৃদ্ধা মায়ের! ন্যায়বিচারের আশায় থানায় আসলেন অসহায় মা উজিরপুরে মসজিদের হিসাব চাওয়ায় হামলার অভিযোগ: আহত সাংবাদিক, হাইকোর্টে রিট আশুলিয়ায় জিয়ার শাহাদাতবার্ষিকী পালন রক্তের সংকটে ভরসা ‘রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন’, হাজারো মানুষের জীবন রক্ষায় তরুণদের উদ্যোগ আত্রাইয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আত্রাই উপজেলাসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. নাহিদুল ইসলাম বিপ্লব আত্রাইয়ে একই স্থানে বারবার ছিনতাই-ডাকাতি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

আত্রাই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে থানায় রোগীর অভিযোগ দায়ের

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধি:নওগাঁ জেলার আত্রাই উপজেলার খোলাপাড়া গ্রামে এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে ভুয়া চিকিৎসা ও রোগীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শেখ নয়ন ফয়েজী (২৫), পিতা শেখ ফয়েজ, সাং-রাতোয়াল, থানা রানীনগর, জেলা নওগাঁ শনিবার (১ নভেম্বর) আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর সকালে নয়ন ফয়েজী চিকিৎসা গ্রহণের জন্য খোলাপাড়া গ্রামের “মেসার্স বানজু মেডিক্যাল স্টোর” নামক ফার্মেসিতে যান। ওই দোকানে কর্মরত পল্লী চিকিৎসক পরিচয়দানকারী হামিদুল ইসলাম হামিদ (৫০), পিতা মৃত বাহার উদ্দিন, তাকে চিকিৎসা সেবা দেওয়ার নামে ইসিজি করেন। তবে রোগ নির্ণয় না করেই ভুয়া চিকিৎসা প্রদান করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

নয়ন ফয়েজীর দাবি, ভুল চিকিৎসার ফলে তার শারীরিক অবস্থা আরও অবনতি ঘটে। পরে একইদিন দুপুরে তিনি পুনরায় ওই ফার্মেসিতে গিয়ে বিষয়টি জানালে, অভিযুক্ত হামিদুল ইসলাম তার সঙ্গে খারাপ আচরণ করেন এবং খুন-জখমের হুমকি দিয়ে দোকান থেকে বের করে দেন।

ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বলে দাবি করেছেন সাক্ষী মো. রাকিব হোসেন (১৯) ও মো. রনক প্রামানিক (২১)সহ স্থানীয় আরও অনেকে।

এ বিষয়ে শেখ নয়ন ফয়েজী বলেন, “আমি চিকিৎসা নিতে গিয়েছিলাম, কিন্তু হামিদ ডাক্তার নামে পরিচয়দানকারী ওই ব্যক্তি আমাকে প্রতারণা করে ভুল চিকিৎসা দিয়েছে। পরে প্রতিবাদ করতে গেলে আমাকে মারধরের হুমকি দিয়ে বের করে দেয়।”

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :