1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
২৮২৩ ভোট পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ ভোটে নির্বাচিত হলেন কোষাধ্যক্ষ জিয়াউর রহমান আত্রাই ইউপি ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, টিডিআরের দায়িত্বে বহিরাগত! আগুনে পুড়ে ছাই স্বপ্ন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে আর্থিক সহায়তা নিয়ে মেয়র প্রার্থী খোরশেদ আলম মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের হয়রানির প্রতিবাদে আত্রাইয়ে মানববন্ধন, ক্ষোভে ফুঁসে উঠলেন ফারিয়া নেতারা আত্রাইয়ে হেরোইন ও নেশাজাতীয় ইনজেকশনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী প্রিন্স গ্রেফতার সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি ‘দ্য রেনেসাঁস ওভারসিজ’ দিচ্ছে নিরাপদ বিদেশ যাত্রার নিশ্চয়তা ধামসোনা ইউনিয়নে মেম্বার পদপ্রার্থী দেলোয়ার হোসেন মিন্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ের যুবক র‍্যাবের অভিযানে ৮৫ পিচ ইয়াবাসহ নাটোরে আটক গ্রেটার ঢাকা উইং (ওমান) কমিটি ঘোষণা, সভাপতি মনির–সাধারণ সম্পাদক আলী আশরাফ রবীন্দ্র স্মৃতিধন্য পতিসরে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন

আত্রাই মাদকসেবীর হামলার অভিযোগ, হাসুয়া নিয়ে তাড়া—এলাকায় চরম উত্তেজনা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২ মে, ২০২৬

আবু সুলতান আহমেদ আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর আত্রাই উপজেলার ভোঁপাড়া (কাশিয়াবাড়ী) ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় মাদকসেবনকে কেন্দ্র করে এক ব্যক্তির বিরুদ্ধে স্থানীয়দের ভয়ভীতি প্রদর্শন ও হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শ্রীঃ ওয়াসিম সরকার (৪০), পিতা মৃত অজিত সরকার, দীর্ঘদিন ধরে এলাকায় মাদকসেবন ও বিক্রয়ের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, তিনি নিয়মিত মাদকদ্রব্য সেবন করে এলাকায় বিশৃঙ্খল আচরণ করেন এবং বিভিন্ন সময় স্থানীয়দের সঙ্গে দুর্ব্যবহার, ভয়ভীতি প্রদর্শন ও নির্যাতনের ঘটনা ঘটিয়ে আসছেন।

সর্বশেষ ঘটনায়, মাদকাসক্ত অবস্থায় ওয়াসিম সরকার হাসুয়া হাতে নিয়ে দিলিপ সরকার ও তার পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশ্যে ধাওয়া করেন বলে অভিযোগ উঠেছে। এতে দিলিপ সরকারের পরিবার আতঙ্কিত হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়। ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

এলাকাবাসী জানান, অভিযুক্ত ওয়াসিম সরকারকে বহুবার সতর্ক করা হলেও তার আচরণে কোনো পরিবর্তন আসেনি। বরং মাদকসেবনের পর তার বেপরোয়া আচরণ দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে।সেই সাথে মাদকদ্রব্য বিক্রয় করে এলাকার যুবসমাজ ধ্বংস দিকে নিয়ে যাচ্ছে, ফলে স্থানীয়রা তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ঘটনার খবর পেয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম দ্রুত ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠান। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছেন, এলাকায় মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের আরও কঠোর ভূমিকা প্রয়োজন। একই সঙ্গে চিহ্নিত মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের আশা, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং ভবিষ্যতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :