1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই উপজেলাসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. নাহিদুল ইসলাম বিপ্লব আত্রাইয়ে একই স্থানে বারবার ছিনতাই-ডাকাতি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ধামসোনা ইউনিয়নে সেবার অন্য নাম আবুল কালাম আজাদ, মানবিক কর্মকাণ্ডে মুগ্ধ এলাকাবাসী কাস্টমস কর্মকর্তার বহনকারী সিএনজির গতিরোধ ও হত্যাচেষ্টার অভিযোগ,মামলা দায়েরের প্রস্তুতি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেফ রোড ফাইটার সাংবাদিক তারিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ি আটকে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের সহায়তায় রক্ষা এলজিইডি ময়মনসিংহ সমাচার নির্বাহী প্রকৌশলী সালমান রহমান গিলে খাচ্ছে এলজিইডি রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ির গতিরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের সহায়তায় উদ্ধার আত্রাই মাদকের বিরুদ্ধে এমপি রেজুর জিরো টলারেন্স ঘোষণার পরদিনই ৩৫০ পিচ এম্পুল ইনজেকশন সহ আটক-০১

আত্রাই স্বামী পরিত্যক্ত মহিলার সাথে অনৈতিক কাজ করার সময় আ.লীগ নেতা আটক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:নওগাঁ জেলার অদূরে অবস্থিত আত্রাই উপজেলার নিকটস্থ মহাদিঘী গ্রামের নামাপাড়া এলাকার মৃত ভাকুর ছেলে আ.লীগ নেতা মো. রতন আলী (৫৫)।গত ১৮ এপ্রিল, আনুমানিক রাত্রি ১০ ঘটিকায় একই এলাকার মৃত সোলাইমান ইসলাম এর স্ত্রী মোছাঃ মিনু বেগম (৪৫) এর সাথে অনৈতিক কাজ করার সময় এলাকাবাসী হাতে-নাতে আটক করে।

তাদের আটক করার পর থেকে শুরু হয় নানা জল্পনা কল্পনা।আওয়ামিলীগ নেতা রতনকে রক্ষা করতে প্রাণপণ চেষ্টা চালায় স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মীরা।এমনটি জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকই।

খোঁজ নিয়ে জানা যায়,রতন ওয়ার্ড আওয়ামিলীগরে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মহাদিঘী গ্রামের মসজিদ ও মাদ্রাসা কমিটির কোষাধ্যক্ষ পদে ও দায়িত্ব প্রাপ্ত ছিলেন।এমন অনৈতিক ঘটনা ঘটানোর দায়ে গ্রামবাসী তাকে মসজিদ এবং মাদ্রাসা কমিটি থেকে বহিষ্কার করে বলে জানা যায়।সেই সাথে তাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন মসজিদ ও মাদ্রাসা কমিটির একাধিক সদস্য।

এলাকাবাসীর দেওয়া তথ্যমতে জানা যায়, গতকাল রাত আনুমানিক ১০ ঘটিকায় ওই মহিলার ঘরে ঢুকে অনৈতিক কাজ করার সময় স্থানীয়রা তাকে হাতে নাকে আটক করে।এরপর বিষয়টি জানাজানি হলে তা মিমাংসা করার জন্য এবং রতন কে রক্ষা করতে এলাকায় কিছু বিএনপিপন্থী রাজনৈতিক লোকজন প্রাণপণ চেষ্টা চালানো শুরু করে।

পরবর্তীতে বিষয়টি জনতার সম্মুখে মিমাংসা না করে শুধু কালক্ষেপন করে চলে যায় যে যার মতো।

বিষয়টি নিয়ে রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় মাতবরদের এমন কাণ্ডের কারনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছ এলাকার সাধারণ লোকজনদের মাঝে।অনেকেই বলছেন উপস্থিত মাতবরগণ রতনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে কালক্ষেপণ করে আমাদের উল্টো বুঝ দিয়ে যে যার মতো চলে যায়।

বিষয়টি নিয়ে ওই গ্রামের আতাউর মেম্বার এর সাথে মুঠোফোনে কথা বলা হলে তিনি জানান,আমরা বিষয়টি সমাধান করার চেষ্টা চালিয়ে ও ওই মুহূর্তে ব্যর্থ হয়েছি।প্রশাসনকে বলেছিলেন কিনা এবং প্রশাসনের সহযোগিতা চেয়েছিলেন কিনা? এমন প্রশ্নের যথাযথ উত্তর তিনি দিতে পারেননি।এলাকাবাসীর ধারণা উপস্থিত মাতবর ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা টাকা পায়সা হাতিয়ে নিয়ে বিষয়টি কৌশলে ধামাচাপা দিয়ে দিয়েছে যা অত্যান্ত দুঃখজনক।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :