1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই ৪০ বিদ্যালয়ের ২৪০ শিক্ষার্থীর অংশগ্রহণে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী শুরু আত্রাইয়ে সরকারি সম্পদ চুরির সময় ভ্যানসহ চেয়ারম্যান জনতার হাতে আটক আত্রাইয়ে শিক্ষার্থীকে পিটিয়ে জখম, বিচার চাওয়ায় বাদীর বাড়িতে হামলার অভিযোগ সরকারি অফিস সময়ে ব্যক্তিগত চেম্বারে স্বাস্থ্য সহকারী,সংবাদ প্রকাশের পর শোকজ আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে মারধর ও শোরুম লুট; হত্যার হুমকি আত্রাই আ.লীগ নেতার ছেলের বাল্যবিবাহ, বৌভাত বন্ধে গিয়ে হেনস্তার শিকার ইউএনওসহ প্রশাসন আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে বাধার মুখে মোবাইল কোর্ট,বর-কনেসহ আটক ৩ পরকীয়ার অভিযোগে স্বামীর মৃত্যুর দাবি, গ্রাম্য সালিশে ৪০ হাজার টাকা জরিমানায় মুক্তি আত্রাইয়ে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনসহ মোট ৯ জনের মরদেহ আসছে আগামীকাল

আশুলিয়ায় চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবকদল নেতা হৃদয় দয়াল গ্রেফতার 

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

রাউফুর রহমান পরাগ : আশুলিয়ায় চাঁদাবাজির অভিযোগে আব্দুল হালিম বাবু ওরফে হৃদয় দয়াল (৩৫) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। 

বুধবার (১৬ জুলাই) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন। এর আগে আজ ভোরে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুল হালিম বাবু  ওরফে হৃদয় দয়াল  (৩৫) আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজিরচট এলাকার মৃত আহসান উল্লাহ ভাষানীর ছেলে এবং ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য। জানা যায় সে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল এর সদস্য সচিব আসাদুজ্জামান মোহন এর অনুসারী।

এ ব্যপারে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন বলেন, বিষয়টি আমি শুনেছি আজ সকালে ডিবি তাকে গ্রেফতার করেছে। বিষয়টি তদন্ত করে আমরা পরবর্তীতে সাংগঠনিক ব্যবস্থা নিবো।

এ ব্যপারে, ঢাকা জেলা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বলেন, দয়ালের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির অভিযোগ থাকায় আজ ভোরে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে তাকে আশুলিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :