1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর আত্রাইয়ে মৎস্য ও পশুখাদ্যের দোকানে অভিযানে অর্থদণ্ড শিক্ষার্থীদের ক্ষোভের মুখে জাবি স্কুল-কলেজ, অতিরিক্ত ফি সমন্বয়ের আশ্বাস

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় আব্দুল আহাদ মাদবর গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

মো: আসিফ খান, স্টাফ রিপোর্টার:
ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় আব্দুল আহাদ মাদবর(৩৮) নামের এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। (২৮ সেপ্টেম্বর) সকালে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান। তাকে গতকাল দুপুরে আদালতে পাঠানো হয়। গ্রেফতারকৃত আব্দুল আহাদ মাদবর আশুলিয়ার নবীনগর কুরগাঁও এলাকার মৃত তারু মাদবরের ছেলে। তিনি গত ২০২৪ইং ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন।পুলিশ জানায়, আশুলিয়ার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে ছাত্র-জনতার ওপর অমানবিক হামলা চালায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের লোকজন। এঘটনায় প্রায় অর্ধশতাধিক ছাত্র-জনতা নিহত হন, আহত হন প্রায় দুই শতাধিক। গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতন হলে পরবর্তীতে মামলা দায়ের করেন নিহত ও আহতের পরিবার। সেই মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল আহাদ মাদবর গ্রেপ্তার করা হয়েছে। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতের স্বজনের দায়ের করা মামলায় আব্দুল আহাদ মাদবর নামের একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তিনি জানান অপরাধী যেইহোক তাদেরকে গ্রেফতার করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :