1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই ৪০ বিদ্যালয়ের ২৪০ শিক্ষার্থীর অংশগ্রহণে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী শুরু আত্রাইয়ে সরকারি সম্পদ চুরির সময় ভ্যানসহ চেয়ারম্যান জনতার হাতে আটক আত্রাইয়ে শিক্ষার্থীকে পিটিয়ে জখম, বিচার চাওয়ায় বাদীর বাড়িতে হামলার অভিযোগ সরকারি অফিস সময়ে ব্যক্তিগত চেম্বারে স্বাস্থ্য সহকারী,সংবাদ প্রকাশের পর শোকজ আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে মারধর ও শোরুম লুট; হত্যার হুমকি আত্রাই আ.লীগ নেতার ছেলের বাল্যবিবাহ, বৌভাত বন্ধে গিয়ে হেনস্তার শিকার ইউএনওসহ প্রশাসন আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে বাধার মুখে মোবাইল কোর্ট,বর-কনেসহ আটক ৩ পরকীয়ার অভিযোগে স্বামীর মৃত্যুর দাবি, গ্রাম্য সালিশে ৪০ হাজার টাকা জরিমানায় মুক্তি আত্রাইয়ে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনসহ মোট ৯ জনের মরদেহ আসছে আগামীকাল

আশুলিয়ায় জুট ব্যবসা না দেওয়ায় গার্মেন্টস কর্মকর্তাকে অপহরণের অভিযোগ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:জুট ব্যবসার স্বার্থকে কেন্দ্র করে সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার জেনারেল ম্যানেজারকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীসহ তার পরিবারে চরম উৎকণ্ঠা তৈরি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আশুলিয়ার জামগড়ার দিয়াখালি এলাকায় এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোজ ড্রেসেস লিমিটেডের জেনারেল ম্যানেজার সাধন কুমার দে দায়িত্ব পালন শেষে প্রাইভেটকারে বাসার উদ্দেশ্যে বের হলে ছয়-সাতজন যুবক তার গাড়ি আটকে দেন। এরপর ভয়ভীতি প্রদর্শন করে তাকে জোরপূর্বক তাদের গাড়িতে তুলে নেন। প্রায় তিন ঘণ্টা বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করিয়ে জুট ব্যবসা না দিলে হত্যার হুমকি দেওয়া হয়। পরে কারখানার সামনে তাকে নামিয়ে দিয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

অপহরণের শিকার সাধন কুমার দে জানান, জুট ব্যবসার দায়িত্ব না দেওয়ায়ই তাকে অপহরণ করা হয়েছে। ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার চরম আতঙ্কে রয়েছেন।

এলাকাবাসী জানায়, সম্প্রতি কারখানার জুট ব্যবসা ডিট এর মাধ্যমে স্থানীয় রনিকে দেওয়া হলেও একটি পক্ষ এতে বাধা সৃষ্টি করে। পরবর্তীতে জটিলতা এড়াতে কারখানা কর্তৃপক্ষ নিজ দায়িত্বে জুট বিক্রি করার সিদ্ধান্ত নেয়।

এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :