1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই ৪০ বিদ্যালয়ের ২৪০ শিক্ষার্থীর অংশগ্রহণে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী শুরু আত্রাইয়ে সরকারি সম্পদ চুরির সময় ভ্যানসহ চেয়ারম্যান জনতার হাতে আটক আত্রাইয়ে শিক্ষার্থীকে পিটিয়ে জখম, বিচার চাওয়ায় বাদীর বাড়িতে হামলার অভিযোগ সরকারি অফিস সময়ে ব্যক্তিগত চেম্বারে স্বাস্থ্য সহকারী,সংবাদ প্রকাশের পর শোকজ আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে মারধর ও শোরুম লুট; হত্যার হুমকি আত্রাই আ.লীগ নেতার ছেলের বাল্যবিবাহ, বৌভাত বন্ধে গিয়ে হেনস্তার শিকার ইউএনওসহ প্রশাসন আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে বাধার মুখে মোবাইল কোর্ট,বর-কনেসহ আটক ৩ পরকীয়ার অভিযোগে স্বামীর মৃত্যুর দাবি, গ্রাম্য সালিশে ৪০ হাজার টাকা জরিমানায় মুক্তি আত্রাইয়ে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনসহ মোট ৯ জনের মরদেহ আসছে আগামীকাল

আশুলিয়ায় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপে বিএনপির আর্থিক অনুদান প্রদান

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

রাউফুর রহমান পরাগ : শারদীয় দূ্র্গাপূজা উৎসব উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আজ মঙ্গলবার (৩০/০৯/২৫ ইং) আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতৃবৃন্দ। এসময় বিএনপি নেতৃবৃন্দ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।
এ সময় সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ কফিল উদ্দিন আহমেদ, সাভার পৌর বিএনপি সভাপতি খন্দকার শাহ মইনুল ইসলাম বিল্টু, আশুলিয়া থানা বিএনপি সহ-সভাপতি বাসেদ দেওয়ানসহ বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই সময় ঢাকা ১৯ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ কফিল উদ্দিন আহমেদ সকল হিন্দু ধর্মালম্বী ভাই বোনদের উদ্দেশ্য করে বলেন, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাতে এসেছি। আগামী জাতীয় নির্বাচনে আপনারা ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করে দেশের বর্তমান বিপর্যস্ত অবস্থা থেকে মুক্তি পেতে সহযোগিতা করবেন। এ সময় আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি ও পাথালিয়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী বাসেদ দেওয়ান বলেন, আমি এই এলাকার সন্তান। আমি আজকে আপনাদের মাঝে এলাকার সন্তান হিসেবে আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীকে ভোট চাইতে এসেছি। একমাত্র বিএনপি সরকার গঠন করলে আমরা সকলে এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবো। এছাড়াও সাভার ও আশুলিয়ার বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :