1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে একই স্থানে বারবার ছিনতাই-ডাকাতি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ধামসোনা ইউনিয়নে সেবার অন্য নাম আবুল কালাম আজাদ, মানবিক কর্মকাণ্ডে মুগ্ধ এলাকাবাসী কাস্টমস কর্মকর্তার বহনকারী সিএনজির গতিরোধ ও হত্যাচেষ্টার অভিযোগ,মামলা দায়েরের প্রস্তুতি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেফ রোড ফাইটার সাংবাদিক তারিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ি আটকে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের সহায়তায় রক্ষা এলজিইডি ময়মনসিংহ সমাচার নির্বাহী প্রকৌশলী সালমান রহমান গিলে খাচ্ছে এলজিইডি রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ির গতিরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের সহায়তায় উদ্ধার আত্রাই মাদকের বিরুদ্ধে এমপি রেজুর জিরো টলারেন্স ঘোষণার পরদিনই ৩৫০ পিচ এম্পুল ইনজেকশন সহ আটক-০১ মুকসুদপুরে ছাত্রলীগ নেতা নেওয়াজ গ্রেফতার: রাজনৈতিক প্রতিহিংসার দাবি পরিবারের

আশুলিয়ায় বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত 

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

রউফুর রহমান পরাগ:
আশুলিয়ায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে। 

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে সাভারের কেন্দ্রীয় গো প্রজনন দুগ্ধ খামারে আলোচনা সভা মিলাদ মাহফিল ও রক্তদান কর্মসূচির আয়োজন করে দেওয়ান ইদ্রিস ব্লাড ডোনেট অর্গানাইজেশন। এতে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওয়ান ইদ্রিস ব্লাড ডোনেট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন রানা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন বাবু। 

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমান, সাভার উপজেলা ও আশুলিয়া থানা শ্রমিক দলের আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুল খালেক, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল সোবহান, সাবেক আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সেখানে জুলাই আগস্ট এর নিহত শহীদ শ্রাবণ গাজীর কবর জিয়ারত করে। পরে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :