1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আশুলিয়ায় যুবক নিখোঁজ, থানায় জিডি আত্রাইয়ে বিলুপ্তপ্রায় দেশীয় মাছ ফিরিয়ে আনতে ৮ স্থানে ২৭১ কেজি পোনা অবমুক্ত বদলগাছীতে গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করতে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর বিচারসেবা নিশ্চিতে জেলা পর্যায়ে গ্রাম আদালতের আউটরিচ সভা অনুষ্ঠিত ঢাকা প্রেসক্লাবকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদানের চেক হস্তান্তর সাভারে আমিনবাজার ফাঁড়ির ইনচার্জ জাকির জেলার শ্রেষ্ঠ এসআই ১৬ বছর দখলে থাকা সরকারি কর্মচারির জমি জোরপূর্বক দখলের চেষ্টা, কিসমত গুনটিতে উত্তেজনা আত্রাই ধর্ষণ মামলায় আ.লীগ নেতা নাজিমুদ্দিন গ্রেপ্তার সরকারি সম্পদ চুরির অভিযোগে সংবাদ প্রকাশ,দুই সাংবাদিকসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা ইনকিলাবে সংবাদ প্রকাশের পর স্বাস্থ্য সহকারী হাবিবুর রহমানের বদলি

আশুলিয়ায় যুবদল অফিসে হামলা: মাদক ব্যবসার প্রতিবাদেই সন্ত্রাসীদের তাণ্ডব

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

হুমায়ুন কবির:
মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন যুবদলের কার্যালয়ে প্রকাশ্য দিবালোকে হামলার অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্তের বিরুদ্ধে। বুধবার সকালে সাভারের মৌজারমিল এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী রড, রামদা ও হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে যুবদল অফিসে হামলা চালায়। হামলাকারীরা অফিস ভাঙচুর চালিয়ে আসবাবপত্র চুরমার করে ফেলে। এ সময় অফিসে থাকা বেশ কয়েকজন নেতাকর্মীকে বেধড়ক মারধর করা হয়। এতে অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মণ্ডল অভিযোগ করেন, স্থানীয় সন্ত্রাসী তাহের ও মোশারফের নেতৃত্বে এই হামলা চালানো হয়। তিনি দাবি করেন, এলাকার মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় এবং যুবসমাজকে মাদকমুক্ত করার আন্দোলনে তারা ক্ষিপ্ত হয়ে হামলার ঘটনা ঘটিয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছেন, দিনের বেলায় প্রকাশ্যে এমন হামলা চালানোতে নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষও।
এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন ভুক্তভোগী নেতাকর্মীসহ স্থানীয় বাসিন্দারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :