1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ের উন্নয়ন ও মানবসেবায় নীরব এক আলোকবর্তিকা— সিঙ্গাপুর প্রবাসী মো. সিরাজুল ইসলাম সিরাজ খেলা, উদ্ভাবন ও ক্যারিয়ার ভাবনায় মুখর আর্মি আইবিএর ‘ক্লাব ডে-২০২৬’ উজিরপুরে মৃদুল গোমস্তা গ্রেপ্তার, এলাকাজুড়ে আলোচনা আত্রাইয়ে সপ্তম শ্রেণির ছাত্রীকে ঘিরে গুরুতর অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগে এলাকায় চাঞ্চল্য আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, ৪০ কেজি গাঁজাসহ আটক ৩ নিজ দলের নেতাদের হিংসা ও কোন্দলে দল ছাড়ছেন ত্যাগী কর্মীরা: রিফাত হাসান ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন, চেয়ারম্যান নাজিমুদ্দিনসহ সংশ্লিষ্ট দপ্তরে তথ্য চেয়ে আবেদন আত্রাইয়ে ‘ধরাছোঁয়ার বাইরে’ আ.লীগ নেতা নাজিমুদ্দিন! ছাত্রদল নেতার বিরুদ্ধে দিলেন মামলা ভাকুর্তায় জমি নিয়ে সংঘর্ষ, ধারালো অস্ত্রের আঘাতে আহত দুই সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি বাবু-সম্পাদক হিমেল

আশুলিয়া থানা বিএনপি সভাপতি’র ইন্তেকাল

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

সাভার প্রতিনিধি : সাভার উপজেলার আশুলিয়া থানা বিএনপি’র সভাপতি জাকসুর সাবেক জিএস, ৯০’র গণঅভ্যুথানের নেতা এবং সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজগর হোসেন (৫৮) আজ রোববার রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তকাল করেন।

সকাল ১১টারদিকে ইন্তেকাল করেছেন বলে কালবেলাকে নিশ্চিত করেছে তার পরিবার (ইন্নালিল্লাহে–রাজেউন)। তিনি কিডনি ও ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানা যায় । মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যাসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম আজগর হোসেনের মরদেহ সাভার পৌর এলাকার উত্তর জামসিংয়ের বাসায় নিয়ে আসা হলে এলাকাবাসী শুভাকাঙ্খীরা একনজর দেখার জন্য ভীড় করেন। তার নামাজে জানাযা জামসিং সায়েন্সল্যাবরেটরী হাউজিং সোসাইটি জামে মসজিদ প্রাঙ্গণে রাত ৮টায় অনুষ্ঠিত হবে এবং সেখানেই পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।৷

মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা-১৯ এর সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, সাভার পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো: রেফাতউল্লাহ, সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ্ মইনুল হোসেন বিল্টু, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক সদর ইউপি সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :