1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার আত্রাইয়ে বিশ্বকাপ ফুটবল খেলা শেষে খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ প্রধানমন্ত্রীর সফরের পর খুলে দেওয়া হলো মালোশিয়ার শ্রমবাজার মানবতার অনন্য দৃষ্টান্ত: প্রবাসী সিরাজের উদ্যোগে আত্রাইয়ে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প দেশের ইতিহাসে প্রথমবার সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় প্রধানমন্ত্রীর সরাসরি উপস্থিতি ঢাকার সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, আতঙ্কের মাঝেই প্রতিবাদী মিছিল,আহত অন্তত-০৩

ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে আত্রাই উপজেলা ছাত্রদল ও নওগাঁ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম, বিশেষ প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আত্রাই উপজেলা ছাত্রদল এবং নওগাঁ জেলা ছাত্রদলের নেতাকর্মীদের অংশগ্রহণে।

শুক্রবার (০৬ জুন) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মামুন ইসলাম দোহা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা ছাত্রদলের সদস্য সচিব তাইজুল ইসলাম তাজ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাজাহান বাদশা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শাকিল হোসেন। সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ সাব্বির হোসেন আদর।

এ সময় আরও উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদিকুল ইসলাম সাদিক, যুগ্ম আহ্বায়ক সৌরভ ও মর্তুজা, থানা ছাত্রদলের অন্যতম সদস্য সাখাওয়াত শুভ,মো.ইলিয়াস হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. রিফাত হাসান, সাধারণ সম্পাদক মো. সাজু মৃধা, সিনিয়র সহ-সভাপতি মো. রাহুল ইসলামসহ আত্রাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রদলের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন এবং দলের ঐক্য, শৃঙ্খলা ও গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। পরে উপস্থিত নেতাকর্মীরা একে অপরের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :