1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই মাদকবিরোধী অভিযানে ২২ লিটার চোলাই মদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার আত্রাই মিথ্যা অপবাদে অবৈধ সালিশ বৈঠকের মাধ্যমে অর্থ আদায়,ইউএনও’র কাছে লিখিত অভিযোগ রাণীনগরে বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বরখাস্ত সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের দুর্নীতির সাম্রাজ্য ফাঁস; সিন্ডিকেট, ঘুষ আর জাল দলিল—সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের বিরুদ্ধে অভিযোগের ঝড় আত্রাইয়ে হত্যা মামলার বাদী পরিবারকে প্রাণনাশের হুমকি: জামিন বাতিলসহ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি রাণীনগর ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আত্রাইয়ে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি এসএম রেজাউল ইসলাম রেজু রাণীনগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন সাভারে কোটি টাকার হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় র‍্যাবের জালে বন্দি আত্রাই’বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন আ.লীগ নেতা এ্যাড. নাহিদুল ইসলাম বিপ্লব

একদিনে ১ লাখ চারা রোপণ: সাভারের ইউএনও আবুবকর সরকারের ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসার জোয়ার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

হুমায়ুন কবির,সাভার :
‘সবুজে বাঁচুক সাভার, নীল আকাশে উড়ুক স্বপ্ন হাজার’—এই শ্লোগানকে সামনে রেখে একদিনে ১ লাখ বনজ, ফলজ ও ওষধি গাছ রোপণ করেছে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুবকর সরকার। তার এই ব্যতিক্রমী ও সাহসী উদ্যোগ এখন প্রশংসিত সর্বমহলে।
শনিবার (১২ জুলাই) সকালে ঐতিহাসিক এই কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী ও ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ।
সংশ্লিষ্টরা জানান, দ্রুত নগরায়ন, শিল্প-কারখানার দখল, নদী দুষণ আর জলবায়ু পরিবর্তনের ভয়াল চাপে সাভার এক ভয়াবহ পরিবেশগত সংকটের মুখোমুখি। এই বাস্তবতায় ইউএনও আবুবকর সরকারের নেতৃত্বে এই বিরল উদ্যোগ নেয়া হয়।
সাভার উপজেলা প্রশাসনের তথ্যমতে, পৌরসভা ও ১২টি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক-মহাসড়ক, খাসজমি এবং গ্রামীণ পরিবারভিত্তিক জমিতে গাছগুলো রোপণ করা হয়েছে। সবচেয়ে বেশি গাছ লাগানো হয়েছে আশুলিয়া, তেঁতুলঝোড়া, শিমুলিয়া ও ধামসোনা ইউনিয়নে। ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশেও প্রায় ২৬ কিলোমিটারজুড়ে গাছের সারি বসানো হয়েছে।

ইউএনও আবুবকর সরকার বলেন, ‘সাভারকে টেকসই সবুজ শহরে রূপান্তরিত করার প্রয়াসে এ কর্মসূচি গ্রহণ করেছি। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক সহযোগিতায় পরিকল্পনাটি বাস্তবায়ন সম্ভব হয়েছে। তবে জনগণের অংশগ্রহণ ছাড়া এই স্বপ্ন পূরণ সম্ভব নয়।’ বৃক্ষরোপণ চলাকালীন প্রতিটি ইউনিয়নে ভ্রাম্যমাণ পরিবেশ টিম কাজ করেছে। তারা গাছ লাগানো, পরিচর্যা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে দায়িত্ব পালন করছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, শুধু বৃক্ষরোপণ নয়, অবৈধ ইটভাটা ও দূষণকারী কারখানার বিরুদ্ধেও নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। পাশাপাশি সরকারি ভবন, সড়কপথ ও বিভিন্ন ফাঁকা জায়গায় গাছ লাগিয়ে দীর্ঘমেয়াদি পরিবেশ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
পরিবেশবাদী সংগঠনগুলো বলছে, এই উদ্যোগ শুধু রেকর্ড গড়ার জন্য নয়, বরং পরিবেশ রক্ষার টেকসই এক দৃষ্টান্ত।

সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবার উদ্দেশ্যে আহ্বান জানানো হয়েছে— ‘আসুন সবাই মিলে গাছ লাগাই, সবুজে বাঁচি, পরিবেশ বাঁচাই। সাভার হোক বাসযোগ্য, সবুজ ও টেকসই ভবিষ্যতের প্রতীক।’

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :