1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন আশুলিয়ায় যুবক নিখোঁজ, থানায় জিডি আত্রাইয়ে বিলুপ্তপ্রায় দেশীয় মাছ ফিরিয়ে আনতে ৮ স্থানে ২৭১ কেজি পোনা অবমুক্ত বদলগাছীতে গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করতে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর বিচারসেবা নিশ্চিতে জেলা পর্যায়ে গ্রাম আদালতের আউটরিচ সভা অনুষ্ঠিত

ঐক্যের মাধ্যমে বদলে যাবে ভাবমূর্তি বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির ইফতার মাহফিলে তথ্যমন্ত্রীর প্রত্যাশা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

শিকদার নুর ই আলম সিদ্দিকী মুরাদ:ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠিত হলো বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার বর্ণাঢ্য ইফতার মাহফিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে অতীতের সব বদনাম মুছে একটি নতুন বাংলাদেশ গড়া সম্ভব।

তিনি বলেন, দেশের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ জনপদ বরিশাল বিভাগ দীর্ঘদিন পিছিয়ে থাকলেও এখন সেটিকে মূলধারায় নিয়ে আসতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। উন্নয়ন ও সম্ভাবনার এই ধারা ধরে রাখতে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সমিতির সভাপতি জহিরুল হক রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও দপ্তর সম্পাদক মিজান শাজাহানের সঞ্চালনায় আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন এবং জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি কায়কোবাদ মিলন, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মির্জা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. ওমর ফারুক, শ্যামলী ২৫০ শয্যা টিবি হাসপাতালের উপ-পরিচালক ডা. আয়েশা আক্তার, বরিশাল বিভাগ সমিতির সভাপতি জিয়াউল কবির দুলু, ডিআরইউর সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদসহ সমিতির প্রায় চার শতাধিক সদস্য।

ইফতার মাহফিল বাস্তবায়ন উপকমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম শামীম এবং সদস্য সচিব সাইরাস মাহমুদ উপস্থিত অতিথি ও সদস্যদের স্বাগত জানান।

অনুষ্ঠানের শেষে বরিশাল বিভাগের কৃতি সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়। ঢাকায় কর্মরত এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের শীর্ষ নেতৃত্বে থাকা ১০ জন সাংবাদিককে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে ছিলেন বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান, পলিটিক্যাল রিপোর্টার্স ফোরামের সভাপতি খোন্দকার কাওছার হোসেন, ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের সভাপতি গাজী আনোয়ার, ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনির হোসেন, রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সভাপতি কাজী জেবেল, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম এবং বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাহাত সাইফুল।

সম্মাননাপ্রাপ্ত সাংবাদিকরা মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন। একই সঙ্গে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরও সম্মাননা স্মারক প্রদান করে সমিতির নির্বাহী কমিটি।

সমিতির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, বরিশাল বিভাগের ছয়টি জেলা—বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুরের ঢাকায় কর্মরত সাত শতাধিক সংবাদকর্মীর এই সংগঠনকে একটি মডেল প্ল্যাটফর্মে রূপান্তর করার লক্ষ্যে কাজ চলছে। তিনি আরও জানান, সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত উন্নয়নে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইফতার মাহফিলটি ছিল মিলনমেলা ও সম্মাননার এক অনন্য আয়োজন, যেখানে বরিশাল বিভাগের সাংবাদিকদের ঐক্য, পেশাদারিত্ব এবং ভবিষ্যৎ অগ্রযাত্রার প্রত্যয় নতুন করে প্রতিফলিত হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :