1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আওয়ামী লীগ নেতার করা চাঁদাবাজির মামলায় কারাগারে সাংবাদিক ফাহিম, নেপথ্যে ইউপি চেয়ারম্যানের অনিয়মের খবর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর

কক্সবাজার গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়লো ১১টি বসতঘর

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে আগুনে ১১ টি বসতঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। এতে হতাহত না থাকলেও প্রাথমিক অবস্থায় ৪০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকাল ৩ টারদিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া এলাকার বাসিন্দা সৈয়দ আকবরের পুত্র আবুল কাশেম লালুর রান্নার ঘরের গ্যাস সিলিন্ডার থেকে এই আগুনের সূত্রপাত হয়। ঘন্টা পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ১১ টি ঘর সম্র্পর্ণ ভস্মিভুত হয়েছে বলে জানিয়েছেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী।

ক্ষতিগ্রস্থ ঘরের মালিকরা হলেন, সৈয়দ আকবর, আবুল মনজুর, নুর কামাল মিস্ত্রী, সব্বির আহমদ, রশিদ আহমদ, দেলোয়ার হোসেন, আবুল কালাম ধলু, মনির আহমদ, আবুল কাশেম লালু, আবু তাহের, নুর আয়েশা।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী জানিয়েছেন, আকস্মিকভাবে লালুর ঘরের ভেতর থেকে আগুনের লেলিহান বের হয়ে দ্রুত আগুনের তীব্রতা বাড়তে থাকে। আশপাশের লোকজন দ্রুত জড়ো হয়ে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। স্থানীয়দের প্রায় আধাঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হলেও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়। এসময়ের মধ্যে প্রায় ১১ টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি করেছেন।

তিনি বলেন, বিষয়টি উর্ধ্বতন সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করেছি এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করা হবে।

ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশনের ইনচার্জ মোহাম্মদ শফিউল ইসলাম খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ১১ টি বসত ঘর পুড়ে যায়। আবুল কাশেম লালুর রান্নার ঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত।তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :