1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই ৪০ বিদ্যালয়ের ২৪০ শিক্ষার্থীর অংশগ্রহণে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী শুরু আত্রাইয়ে সরকারি সম্পদ চুরির সময় ভ্যানসহ চেয়ারম্যান জনতার হাতে আটক আত্রাইয়ে শিক্ষার্থীকে পিটিয়ে জখম, বিচার চাওয়ায় বাদীর বাড়িতে হামলার অভিযোগ সরকারি অফিস সময়ে ব্যক্তিগত চেম্বারে স্বাস্থ্য সহকারী,সংবাদ প্রকাশের পর শোকজ আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে মারধর ও শোরুম লুট; হত্যার হুমকি আত্রাই আ.লীগ নেতার ছেলের বাল্যবিবাহ, বৌভাত বন্ধে গিয়ে হেনস্তার শিকার ইউএনওসহ প্রশাসন আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে বাধার মুখে মোবাইল কোর্ট,বর-কনেসহ আটক ৩ পরকীয়ার অভিযোগে স্বামীর মৃত্যুর দাবি, গ্রাম্য সালিশে ৪০ হাজার টাকা জরিমানায় মুক্তি আত্রাইয়ে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনসহ মোট ৯ জনের মরদেহ আসছে আগামীকাল

কমলগঞ্জে উপজেলা পৌর ও কলেজ ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ মে, ২০২২

রাজু দত্ত, কমলগঞ্জ ( মৌলভীবাজার) প্রতিনিধি।মৌলভীবাজার জেলার অন্তর্ভুক্ত কমলগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয় গত ২০১৭ সালের ৭ মার্চ রোজ রোববার গভীর রাতে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রনি ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এক বছরের জন্য রাহাত ইমতিয়াজকে সভাপতি ও শাকের আলীকে সাধারণ সম্পাদক করে কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের ১৭ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে।
উপজেলা কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি ফয়সল আহমেদ, হামিম মাহমুদ, মুহিবুল ইসলাম, রমজান আলী, শাওন খান, মো. শাহাব উদ্দিন, বেলাল আহমদ তরফাদার, মতিউর রহমান; যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমদ, মো. রাসেল আহমদ ও মো. মনসুর খাঁন এবং সাংগঠনিক সম্পাদক মো. রুবেল চৌধুরী, মো. মিতুল খাঁন, মো. আশরাফুজ্জামান ও জাকেরুল ইসলাম।
মিনহাজ নাসিরকে সভাপতি ও রিংকু মল্লিককে সাধারণ সম্পাদক করে কমলগঞ্জ পৌর ছাত্রলীগ এবং আবদুল হাকিমকে সভাপতি ও হাসান মিয়াকে সাধারণ সম্পাদক করে কমলগঞ্জ গণমহাবিদ্যালয় (ডিগ্রি কলেজ) ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। এক বছরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা কথা থাকলেও ৫ বছরে ও হয়নি পূর্ণাঙ্গ কমিটি।

মেয়াদোত্তীর্ণ কমলগঞ্জ উপজেলা পৌর ও কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজ ১০ মে ২০২২ রোজ মঙ্গলবার মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আমীরুল হোসেন চৌধুরী (আমীন) ও সাধারণ সম্পাদক মাহবুব আলম এর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কমলগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদপ্রত্যাশীদের কাছ থেকে
আগামী ২১/০৫/২০২২ খ্রি. শনিবার সকাল ১০.৩০ মিনিট হতে ২.৩০ মিনিট পর্যন্ত মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে মৌলভীবাজার জেলা ছাত্রলীগ এর সভাপতি/ সাধারণ সম্পাদক বরাবর জীবন বৃত্তান্ত জমা দেওয়ার জন্য আহবান করা হয় ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :