1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই ৪০ বিদ্যালয়ের ২৪০ শিক্ষার্থীর অংশগ্রহণে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী শুরু আত্রাইয়ে সরকারি সম্পদ চুরির সময় ভ্যানসহ চেয়ারম্যান জনতার হাতে আটক আত্রাইয়ে শিক্ষার্থীকে পিটিয়ে জখম, বিচার চাওয়ায় বাদীর বাড়িতে হামলার অভিযোগ সরকারি অফিস সময়ে ব্যক্তিগত চেম্বারে স্বাস্থ্য সহকারী,সংবাদ প্রকাশের পর শোকজ আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে মারধর ও শোরুম লুট; হত্যার হুমকি আত্রাই আ.লীগ নেতার ছেলের বাল্যবিবাহ, বৌভাত বন্ধে গিয়ে হেনস্তার শিকার ইউএনওসহ প্রশাসন আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে বাধার মুখে মোবাইল কোর্ট,বর-কনেসহ আটক ৩ পরকীয়ার অভিযোগে স্বামীর মৃত্যুর দাবি, গ্রাম্য সালিশে ৪০ হাজার টাকা জরিমানায় মুক্তি আত্রাইয়ে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনসহ মোট ৯ জনের মরদেহ আসছে আগামীকাল

কমলগঞ্জে বড় ভাইর লাঠির আঘাতে ছোট ভাই নিহত, ঘাতক সহ আটক ২

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ মে, ২০২২

রাজু দত্ত, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :মৌলভীবাজারের কমলগঞ্জের পতনউষার ইউনিয়নের পূর্ব শ্রীসূর্য গ্রামে বসত বিটার বেড়া নিয়ে আপন বড় ভাই ছোট ভাইকে বেদড়কভাবে পেটালে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ছোট ভাই। ঘটনাটি ঘটে রবিবার (১ মে) সকাল সাড়ে নয় ঘটিকার সময়। হামলাকারী বড় ভাই মানিক মিয়া (৬০) ও আহতাবস্থা মারা যাওয়া ছোট ভাই খালেদুল রহমান (৪২)। ঘটনার খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা হত্যাকারী বড় স্ত্রীসহ ভাইকে আটক করেছে।

গ্রামবাসী ও শমশেরনগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, পতনউষার ইউনিয়নের পূর্ব শ্রীসূর্য গ্রামের মানিক মিয়া ও তার ছোট ভাই খালেদুর রহমানের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ ছিল। রোববার সকালে ছোট খারেদ ঝাড় থেকে বাঁশ কেটে ফেলায় বড় ভাই মানিক মিয়া বাঁশ দিয়ে ছোট ভাইকে বেদড়কভাবে পেটায়। বড় ভাইর বাঁশের আঘাতে ছোট ভাই কোন জবাব না দিলে সে গুরুতরভাবে আহত হয়ে মাটিতে লৃুটিয়ে পড়ে। গ্রামবাসীরা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীণ অবস্থায় বেলা ২টায় তার মৃত্যু হয়।

আহত খালেদের মৃত্যুর খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক আব্দুর রহমান গাজীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে স্ত্রী মাহমুদা খাতুনসহ অভিযুক্ত বড় ভাই মানিক মিয়াকে আটক করেছে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক আব্দুর রহমান গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে ঘটনা ঘটলেও এ বিষয়ে পুলিশ ফাঁড়ি কিছুই জানে না। সিলেট হাসপাতালে আহত খালেদের মৃত্যুর খবর পেয়ে তারা পূর্ব শ্রীসূর্য গ্রাম থেকে স্ত্রী মাহমুদা খাতুনসহ হত্যাকারী বড় ভাই মানিক মিয়াকে আটক করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :